বিনোদন

সত্যজিতের গল্পে সাগ্নিকের সিনেমা

সাগ্নিকের সিনেমা সম্পর্কিত ছবি, সত্যজিতের গল্পের প্রাসঙ্গিক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দুই ব্যক্তি দেখা যাচ্ছে, একজনের চুল কালো ও গোঁফ আছে, অন্যজনের চুল ছোট ও পরিষ্কার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো সত্যজিৎ রায়ের লেখা ‘মাস্টার অংশুমান’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের। শেষপর্যন্ত সেটাই চূড়ান্ত হলো। বড়পর্দার জন্য ছবিটি পরিচালনা করতে চলেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়।

আগামী মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে। আসন্ন এই ছবিতে ‘মাস্টার অংশুমান’ চরিত্রে দেখা যাবে স্যমন্তকদ্যুতি মিত্রকে। এছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, কানওয়ালজিৎ সিংহ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীকে।

চলচ্চিত্রটি নির্মাণের প্রসঙ্গে পিটিআই কে দেওয়া এক সাক্ষাতকারে সাগ্নিক চট্টোপাধ্যায় জানান, সত্যজিৎ রায়ের গল্প ‘মাস্টার অংশুমান’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রসঙ্গে তার পুত্র সন্দীপ রায়ের সঙ্গে কথা হয়েছে, তিনি সম্মতি জানিয়েছেন।

পরিচালক হিসেবে এর আগে সাগ্নিক চট্টোপাধ্যায় ফেলুদাকে নিয়ে এক তথ্যচিত্র বানিয়েছিলেন। সত্যজিৎ রায়ের অনন্য সৃষ্টি ফেলুদার ৫০ বছরে নির্মিত হয়েছিল সেই তথ্যচিত্র। তথ্যচিত্রটি বাণিজ্যিক ভাবে মুক্তি পায় প্রেক্ষাগৃহে। তথ্যচিত্রটির সুবাদে বিভিন্ন ফেস্টিভ্যালে জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কারও জেতেন পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়।

বিষয়:ফেলুদা সত্যজিৎ রায় সন্দীপ রায় সাগ্নিক চট্টোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…