বিনোদন

সত্যজিতের গল্পে নেটফ্লিক্সের ‘রায়’

বাংলাদেশি গায়ক মঞ্চে গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি গায়ক মঞ্চে গান পরিবেশন করছেন, পটভূমিতে ঐতিহ্যবাহী বাংলার নকশা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের ‘রায়’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে বুধবার। সত্যজিৎ রায়ের কয়েকটি গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজটি।

এই সিরিজের একটি অংশের অভিনয়ে আছেন মনোজ বাজপেয়ী এবং গজরাজ রাও। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন গজরাজ রাও।

তিনি লিখেছেন, ‘রায় অ্যান্থলজির অংশ হতে পেরে এক্সাইটেড। একেবারেই ভিন্ন ধরণের এই গল্প গুলো লিখেছেন সত্যজিৎ রায়। থ্রিলারে ভরপুর এই গল্পগুলো শেষ পর্যন্ত দর্শক ধরে রাখবে।’

মনোজ বাজপেয়ী এবং গজরাজ রাও ‘রায়’ সিরিজের যেই গল্পটিতে অভিনয় করেছেন, সেটি পরিচালনা করেছেন অভিষেক চাউবে।

‘রায়’ ছাড়াও এবছরের আরও ৪১টি ভারতীয় কন্টেন্টের নাম প্রকাশ করেছে নেটফ্লিক্স। এর মাঝে ১৩টি সিনেমা, ১৫টি সিরিজ এবং আরও নানা ধরনের কনটেন্ট আছে। -ইন্ডিয়া টুডে

বিষয়:ওয়েব সিরিজ গজরাজ রাও নেটফ্লিক্স রায় সত্যজিৎ রায় সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…