চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতেজ কোহলিদের পরীক্ষা নিতে পারবে ভঙ্গুর আমলা-প্লেসিসরা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরু হওয়ার এক সপ্তাহ পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে হট-ফেভারিট ভারত। বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বিরাট কোহলির দল। টানা দুই ম্যাচ হারার পর ছন্দে ফিরতে মরিয়া প্রোটিয়ারা। অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করার লক্ষ্য ভারতের।

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা সাউথ আফ্রিকাকে পরের ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে দ্বাদশ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় রয়েছে চরমনে-সতেজ কোহলি-রোহিতরা। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য বেশ এগিয়ে সাউথ আফ্রিকা।

চারবারের সাক্ষাতে সাউথ আফ্রিকার তিন জয়ের বিপরীতে ভারতের জয় মাত্র একটিতে। তবে গত বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারানোর স্মৃতি নিয়ে মাঠে নামছে ভারত, যেটি কোহলিদের অনুপ্রেরণা জোগাবে।

২০১২ সালের পর থেকে আইসিসির আসরে পাঁচবারের সাক্ষাতেই সাউথ আফ্রিকাকে পরাজিত করেছে ভারত। ২০১২ ও ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ২০১৫ বিশ্বকাপে জয় পায় কোহলিরা। ফলে আইসিসির মেগাআসরে ফেভারিট হয়েই নামবে টিম ইন্ডিয়া।

টানা দুইহারে এমনিতেই ব্যাকফুটে সাউথ আফ্রিকা। তার উপর দলের সেরা বোলার ডেল স্টেইন ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় বেশ নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজয় সঙ্গী হয়েছে সাউথ আফ্রিকার। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাটসম্যানরা ভালো করলেও বোলারদের ব্যর্থতায় টানা হার সঙ্গী প্রোটিয়াদের। ফলে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার বোলার এবং ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই দিতে হবে।

Reneta

দলীয় র‌্যাঙ্কিং এবং সাম্প্রতিক ফর্মের পাশাপাশি ব্যক্তিগত র‌্যাঙ্কিংও এগিয়ে রাখছে ভারতকে। বিরাট কোহলি ও রোহিত শর্মা ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ও দুই নম্বরে রয়েছেন। অন্যদিকে শীর্ষ বোলার জাসপ্রিত বুমরাহও খেলছেন ভারতের হয়ে। এছাড়া কুলদীপ যাদব সপ্তম এবং যুজবেন্দ্র চাহাল রয়েছেন আইসিসি টেবিলের অষ্টম স্থানে।

কোহলি ও রোহিত মিলে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন ৬৩টি, গোটা সাউথ আফ্রিকা দলের চেয়ে সংখ্যাটি দুইগুণ বেশি। অন্যদিকে আইসিসির আসরে শিখর ধাওয়ানের ব্যাটিং গড় ৬৪.৬৯। যদি সাউথ আফ্রিকা এই তিনজন থেকে নিষ্কৃতি পায় তবে মিডলঅর্ডারে ধোনি তো রয়েছেনই। সবমিলিয়ে স্টেইন-এনগিডি বিহীন সাউথ আফ্রিকান বোলিং লাইনের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

দলের অন্য তারকা খেলোয়াড়দের পারফরম্যান্সও ভারতকে আত্মবিশ্বাসী করে তুলেছে। সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন ধোনি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ সামি। বিশ্বকাপেও যদি তারা সেই ফর্ম ধরে রাখতে পারেন তবে সেটি ভারতকে উড়ন্ত সূচনাই এনে দেবে।

যদি সিমিং উইকেট হয় এবং বল সুইং করে তবে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন। তবে পিচে স্পিন ধরলে চাহাল ও কুলদীপ যাদব প্রোটিয়া ব্যাটসম্যানদের নাভিশ্বাস ছোটানোর জন্য রয়েছেন। অন্যদিকে ফ্লাট পিচ হলে কোহলি, রোহিত ও ধাওয়ান রানের পাহাড় গড়ার জন্য প্রস্তুত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিতেই সৌভাগ্যের কার্ডিফে ফিরতে চায় বাংলাদেশ

পরবর্তী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সম্পন্ন

পরবর্তী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সম্পন্ন

ঈদের সকালে ফরিদপুরের রাস্তায় প্রাণ গেল ৬ জনের

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT