আইপিএলে আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হবে কলকাতা নাইট
রাইডার্স। তাইতো ম্যাচের আগে সতীর্থদের নিয়ে জিমে ঘাম ঝরাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ মঙ্গলবার সাকিব তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে সাকিবের কেকেআর সতীর্থ হার্ড হিটার ইউসুফ পাঠান ও দলের বোলিং উপদেষ্টা ওয়াসিম আকরামের সঙ্গে জিমে সেলফি তুলতে।
আইপিএলে সাকিববিহীন প্রথম ম্যাচে জয় পায় কলকাতা নাইট রাইডার্স।








