চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতর্কবার্তাসহ রুবেলকে এক ডিমেরিট পয়েন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অখেলোয়াড় সুলভ আচরণের জন্য বাংলাদেশ পেসার রুবেল হোসেনকে সতর্ক করেছে আইসিসি। সেই সঙ্গে টাইগার পেসারের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ক্রিকেটের আদর্শবিরোধী কাজের জন্য সতর্কবার্তা ও ডিমেরিট পান রুবেল। ম্যাচে ক্যারিবীয়দের ১৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আচরণবিধির লেভেল ১-এর ২.১.৪ ধারাটি লঙ্ঘন করেছেন রুবেল।

এই ধারায় আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড় ও স্টাফদের ‘ভাষা বা অঙ্গভঙ্গি যা আক্রমণাত্মক বা অপমানজনক’ সংকেত হিসেবে ব্যবহার করা হয় তার শাস্তির কথা বলা আছে।

এই লেভেলের অপরাধের জন্য একজন খেলোয়াড়কে সতর্কবার্তার সঙ্গে ম্যাচ ফি’র অন্তত ৫০শতাংশ জরিমানা এবং এক থেকে দুটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেয়া হয়। রুবেলের ক্ষেত্রে শুধু সতর্কবার্তা ও ডিমেরিটের শাস্তি দেয়া হয়েছে।

এই নিয়ে রুবেলের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হল। ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের সময় অখেলোয়াড় সুলভ আচরণের জন্যে একটি ডিমেরিট পান রুবেল।

ঘটনা ম্যাচের ২৮তম ওভারের সময়। রুবেলের বলে একটি চার মারেন সিমন হেটমেয়ার। তখন হেটমেয়ারকে টার্গেট করে অনুপযুক্ত শব্দ ব্যবহার করেন রুবেল; যা স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে।

Reneta

ম্যাচ শেষে অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন রুবেল হোসেন। ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, রুবেল শাস্তি মেনে নেয়ায় এ বিষয়ে কোনো শুনানির দরকার নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুবেল হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT