রাজনীতি

সততার সঙ্গে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নাছিরের

সততার সঙ্গে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নাছিরের

চট্টগ্রামের নবনির্বাচিত সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে অগ্রাধিকারভিত্তিতে সমস্যা সমাধান ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এজন্যে নগরবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

মেয়রের শপথ গ্রহণের পর তিনি ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছালে বিমান বন্দরে নগরবাসী তাকে সংবর্ধনা দেয়। সেখান থেকে ট্রাকে করে গাড়ীর বহর নিয়ে তিনি বাসভবনে ফিরেন।

বিষয়:আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…