বাংলাদেশ

চট্টগ্রামে সড়ক সংস্কার-উন্নয়ন কার্যক্রম শুরু

চট্টগ্রামে সড়ক সংস্কার-উন্নয়ন কার্যক্রম শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার এবং উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এডিবির অর্থায়নে নগরীর গুরুত্বপূর্ণ জংশন ইস্পাহানী মোড় এবং লালখান বাজার হতে টাইগারপাস পর্যন্ত ওই সড়কের সংস্কার ও নির্মাণ কাজ উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

সেসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর গিয়াসউদ্দিন, মনোয়ারা বেগম মনিসহ সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা। পর্যায়ক্রমে নগরীর সকল অপ্রশস্ত সড়ক সংস্কার ও উন্নয়ন করে নগরীর যানজট নিরসন করা হবে বলে জানান মেয়র।

বিষয়:আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…