চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সততার শক্তিতেই আন্তর্জাতিক ষড়যন্ত্র পরাস্ত: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১০:৪০ পূর্বাহ্ন ১৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেছেন, এই দেশ হবে শান্তিপূর্ণ, এখানে জঙ্গি-সন্ত্রাসের কোনো স্থান হবে না।

নানান কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুকে ঘিরে আওয়ামী লীগের প্রবীণ নেতাদের স্মৃতিবিজরিত নানা ঘটনা উঠে আসে আলোচনায়। প্রধানমন্ত্রীও তার বাবার জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে এদেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা হয়েছিলো।

প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাই, জঙ্গিরা প্রকাশ্য দিবালোকে অস্ত্র উচিয়ে মিছিল করে। সরকার পাহাড়া দেয়! বাংলাদেশকে একটি জঙ্গিরাষ্ট্রে পরিণত করেছিল খালেদা জিয়া। সেসময়কার লুটপাট, দুর্নীতির কথাও বলেন তিনি।

“এরকম প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা হয়। এই ধরণের জঘন্য ঘটনা ঘটিয়ে আবার তাদেরও কিন্তু বিচার করার কোনো পদক্ষেপ নেয়নি।”

জঙ্গিবাদ সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিয়েছি উল্লেখ করে তিনি বলেন, আমরা চেয়েছি বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হবে। সেই জন্য এই দেশে কোন জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান নাই।

Reneta

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে ২ লাখ ৮১ হাজার মানুষকে বসতবাড়ি তৈরি করে দেয়া হবে। কারো কাছে হাত পেতে নয় এদেশ চলবে মাথা উঁচু করে।

প্রধানমন্ত্রী বলেন, একটা কথা সবসময় মনে রাখবেন। সততাই শক্তি। সততা থাকলেই জোর গলায় কথা বলা যায়। যেকোন পরিস্থিতি মোকাবেলা করা যায়। যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়তে গিয়েছিলাম, এই সততা ছিলো বলেই আমরা তা মোকাবেলা করতে পেরেছি। আজকে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মাসেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়ন করতে পারছি শুধু এই একটা কারণে।

“বাঙালি জাতি হিসেবে এটা আমাদের গর্ব। আমাদের চ্যালেঞ্জ ছিলো। তাই বলে ষড়যন্ত্র যে থেমে যায় বা থেমে গেছে তা কিন্তু না।”

এ দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না বলেও আশাবাদ ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধুর জন্মদিনশিশু দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT