চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সঠিক সময়ে ক্লিক করেছে অস্ট্রেলিয়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৮ সালটা খুবই খারাপ কেটেছে অস্ট্রেলিয়ার। তবে একের পর এক হারে বিপর্যস্ত হওয়ার পর নতুন বছরে ঘুরে দাঁড়ায় অজিরা। সম্প্রতি ২-০তে পিছিয়ে থেকেও ভারতের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় তারা। সেইসঙ্গে ভারতের মাটিতে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও ২-০তে পকেটে ভরে হলুদ বাহিনী। ভারতের পর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে ৫-০তে হোয়াইটওয়াশ করে।

টানা আট ওয়ানডে ম্যাচে জয় এবং স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে ফেরায় ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া।

এই দিকগুলো বিশ্বকাপের আগে ইতিবাচক হিসেবে দেখছেন স্কোয়াডের অন্যতম সদস্য মার্কাস স্টয়নিস। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলা অলরাউন্ডার বলেছেন, ‘আমার মনে হয় সবাই এখন খুব আত্মবিশ্বাসী। দেশের বাইরে আট ম্যাচ জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের খুবই প্রয়োজন ছিল। প্রত্যেকেই প্রত্যেকের উপর বিশ্বাস রাখছে এবং আমার একটা দল হয়ে পারফর্ম করছি।’

অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোটাকে অনেকে আকস্মিক বললেও তেমন মানতে নারাজ স্টয়নিস। তার মতে, এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া ছিল, ‘বাইরে থেকে এটা আকস্মিক মনে হতে পারে, তবে এটা ছিল ধারাবাহিক প্রক্রিয়া। এমনকি আমরা যখন হেরেছি, তখনও অনেক শিখেছি। হারের শেষদিকে প্রায় প্রতিটি ম্যাচ ক্লোজ লড়াই করেছি।’

দল জয়ের ধারায় ফেরার সঙ্গে ১২ মাসের নিষেধাজ্ঞা শেষে স্মিথ-ওয়ার্নারকে পাওয়ায় উচ্ছ্বসিত স্টয়নিস। দুজনই আইপিএল ভালো খেলছেন। স্মিথ একটু ধীর হলেও ব্যাটে রীতিমতো আগুন ঝরাচ্ছেন ওয়ার্নার। ১০ ইনিংসে সাত হাফসেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে এরইমধ্যে করে ফেলেছেন ৫৭৪ রান। সানরাইজার্স হায়দরাবাদের এ মারকুটে ব্যাটসম্যান চলতি আসরে আইপিএলের টপ স্কোরারও। দলের দুই সেরা তারকা ফিরে আসায় অস্ট্রেলিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার বলেও মনে করছেন স্টয়নিস।

১ জুন ব্রিস্টলে আফগানিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT