চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক নিয়ে সঞ্জয়ের জীবন থেকে শিক্ষা নিন: জনি লিভার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
বিনোদন
A A

মাদকযোগের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়া। রবিবার মুম্বাইয়ের কিলা কোর্টে পেশ করা হলে তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। আগামি ৪ ডিসেম্বর পর্যন্ত তাদের দুজনকেই হাজতে থাকতে হবে।

ভারতীর মাদককাণ্ডে জড়িত থাকার ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই বেশ অবাক ও হতাশ নেটিজেনদের একাংশ। ফলে নেটদুনিয়াতেও প্রতিনিয়ত তাদের নিয়ে হচ্ছে নানান আলোচনা ও সমালোচনা।

শুধু তাই নয় বলিউড ব্যক্তিত্বদের মধ্যেও অনেকে বিষয়টি নিয়ে হতাশা জানিয়ে মন্তব্য করেছেন। যাদেরই একজন হলেন বলিউডের প্রবীণ কমেডিয়ান অভিনেতা জনি লিভার।

টাইমস অব ইন্ডিয়ার সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ড্রাগ সেবন কিংবা মদ্যপান কখনোই মানবদেহের জন্য ভালো কিছু বয়ে আনে না। আর্টিস্টদের অনেকেই ভাবেন এটি কাজে গতি আনে এবং সৃজনশীলতা বাড়ায়। কিন্তু এমনটি কখনো হয় না। এক সময় আমিও প্রচুর পার্টিতে মদ্যপান করতাম। তবে যখন থেকে বুঝেছি এটা আমাকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তখন থেকেই এর থেকে বিরত আমি।

মাদক থেকে বিরতি থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়ে জনি লিভার আরো বলেন, প্রত্যককে অনুরোধ করবো সঞ্জয় দত্তের জীবন থেকে শিক্ষা নিতে। কারণ এর থেকে উৎকৃষ্ঠ উদাহরণ বলিউডের ইতিহাসে এখন পর্যন্ত নেই। এছাড়াও ভারতী ও হর্ষের উদ্দেশে আমার বিশেষ অনুরোধ থাকবে জেল থেকে ফেরার পর অনুগ্রহপূর্বক আর মাদকে লিপ্ত হবেন না, এবং সবার উদ্দেশ্যে এতে লিপ্ত না হওয়ার বার্তা দিবেন। কারণ সাধারণ জনগণ ও দর্শক আমাদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে থাকেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় কাজ করছে এনসিবিসহ একাধিক সংস্থা। প্রথমে এটির তদন্ত হত্যা নিয়ে হলেও পরে তা স্মরণকালের সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযানের রূপ নিয়েছে। ইতোমধ্যেই যেখানে জেরার মুখে পড়েছেন দীপিকা পাডুকোন ও তার ম্যানেজার, দিয়া মির্জা, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপাল এবং সারা আলি খানসহ আরো বেশ কয়েকজন বলিউড তারকা। এবার তাদের কাতারেই নাম উঠলো ভারতী ও হর্ষের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনিজনি লিভারদীপিকাবলিউডমাদককাণ্ডসঞ্জয়সুশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT