বিনোদন

সঞ্জয়ের ওভিসিতে সাত রূপে তিশা!

তিশা বিভিন্ন রূপে অভিনয় করে সঞ্জয়ের ওভিসিতে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিশা বিভিন্ন রূপে অভিনয় করে সঞ্জয়ের ওভিসিতে পারফর্ম করছে, বিভিন্ন দৃশ্য ও প্রতিকৃতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সময়ের আলোচিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। ছোটপর্দার পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও ‘ট্রল’ এর মতো কন্টেন্ট দিয়ে প্রশংসিত। নারী দিবস সামনে রেখে এবার এই নির্মাতা একটি ওভিসি তৈরী করেছেন। যার ঘোষণা দিয়েই রীতিমত হইচই কাণ্ড!

কারণ বিজ্ঞাপনে মডেল হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা, যেখানে ভিন্ন ভিন্ন সাতটি চরিত্রে তাকে হাজির করেছেন সঞ্জয়। তিশার কয়েকটি লুক ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়েই মূলত হইচইয়ের সূত্রপাত!

সঞ্জয় চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি একটি ওভিসি। টিন্যাচার (চা) এর সৌজন্যে নারীর সৌন্দর্যের নানান দিক নিয়ে এটি নির্মিত হয়েছে। কনসেপ্ট, স্ক্রিপ্ট ও ডিরেকশন আমারই।

ভিন্নরূপে তিশাকে উপস্থাপন করার বিষয়টি নিয়ে নির্মাতা বলেন, তানজিন তিশা ভালো কাজের জন্য প্রচণ্ড নিবেদিত একজন অভিনেত্রী। আমি যখন তাকে আমার ভাবনাটা বলি তখনই সে চ্যালেঞ্জটা নিতে চায়। সাতটা ভিন্ন লুক ও চরিত্রে তাকে দেখা যাবে।

বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংহতি প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা বলেন, আমি মনে করি সব মানুষই সুন্দর। সৌন্দর্য একটা দৃষ্টিভঙ্গির বিষয়। নারীর সৌন্দর্য মূলত তার সত্তায়। আমি সৌন্দর্য নিয়ে আমার ফিলোসফিকে এই ওভিসিতে অনুবাদ করেছি।

গত ৪ ও ৫ মার্চ শুটিং হয়েছে এই ওভিসির। যা আগামি ৮ মার্চ দর্শকের সামনে আসছে।

বিষয়:ওভিসি তানজিন তিশা তিশা দিবস নারী নারী দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…