চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্জিতকে নিয়ে বিপাকে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে পরীক্ষা দিয়ে ছাড়পত্র নিয়েই খেলতে নামছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। অথচ টুর্নামেন্ট শেষ হতে না হতেই জোটে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ। তিনবার ঘটল এমন ঘটনা। তরুণ অফস্পিনার সঞ্জিত সাহা দ্বীপের ক্যারিয়ারই তাতে হুমকির মুখে।

চাকিংয়ের অভিযোগ থাকায় ঢাকা প্রিমিয়ার লিগে সঞ্জিতকে নেয়নি কোনো ক্লাব। অবাক করা ব্যাপার হল কোন বলটা চাক করেছেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই বিসিবির কাছে।

মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলা সঞ্জিত ও রংপুর রাইডার্সের অফস্পিনিং অলরাউন্ডার নাহিদুল ইসলাম। শুধু ব্যাটসম্যান হিসেবে নাহিদুলকে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পরীক্ষায় পাশ করতে পারলেই কেবল করতে পারবেন বোলিং।

যার অধীনে পরীক্ষা দিয়েছেন সঞ্জিত, সেই ভিডিও অ্যানালিস্ট নাসির উদ্দিন আহমেদ নাসু জানালেন বিস্ময়কর তথ্য, ‘এটা ইন্টারেস্টিং, সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তার (সঞ্জিত) বিরুদ্ধে। আম্পায়াররা বলছে, কিছু ডেলিভারি, তবে কোন ধরণের ডেলিভারি সেটা নিয়ে কিছু বলেনি। এবার আমরা চিন্তা করেছি ম্যাচের ভিডিওসহ আম্পায়ারদের সঙ্গে বসে তারপর একটা সিদ্ধান্ত নেব।’

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ পরীক্ষা প্রসঙ্গে বললেন, ‘সঞ্জিত সাহা, নাহিদুল ইসলাম ও প্রথম বিভাগের একজন বোলারের পরীক্ষা আমরা নিয়েছি। ১৮টা করে ডেলিভারি তারা করেছে। তাতে তিন ধরনের বোলিং ছিল- স্টক ডেলিভারি, ফাস্টার ডেলিভারি এবং ভ্যারিয়েশন।’

তিন বোলারের পরীক্ষার ফল পেতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে জানালেন তিনি। যদি তাদের অ্যাকশন শুদ্ধ হয় তাহলেই কেবল প্রিমিয়ার লিগে বোলিং করতে পারবেন।

Reneta

নাহিদুল ব্যাটিং করতে পারায় দল পেয়ে গেলেও সমস্যায় পড়েছেন সঞ্জিত। শুদ্ধ হয়ে ফিরতে পারলেও দল পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সঞ্জিতের বোলিং অ্যাকশন কিছুটা ব্যতিক্রমী। বলা যেতে পারে আর দশজন বোলারের মতো নয়। দুইবার নিজেকে শুদ্ধ প্রমাণ করতে গিয়ে আরও ব্যতিক্রমী হয়ে গেছে তার অ্যাকশন। করেন সাইড আর্ম বোলিং।

২০১৬ সালের জানুয়ারিতে যুব বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সঞ্জিতের বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। সেটা প্রথম। পরে ২০১৭ সালে প্রিমিয়ার লিগ খেলে একই কারণে অভিযুক্ত হয়েছিলেন। দুই বারই পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান ২১ বছর বয়সী এ স্পিনার। বিপিএল খেলে একই কারণে অভিযুক্ত হয়েছেন আবারও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিলিড স্পোর্টসসঞ্জিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT