চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয় ও নিলাম থেকে ১০৩ কোটি রুপি অনুদান দিয়েছেন মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
মোদি

ভারতের প্রধানমন্ত্রী কল্যাণ তহবিল(পিএম কেয়ারস ফান্ড) তৈরির সময়ে নিজের পকেট থেকে আড়াই লাখ রুপি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঞ্চয় ও নিলাম থেকে এ পর্যন্ত তার মোট নিজস্ব অনুদানের পরিমাণ ১০৩ কোটি রুপি ছাড়িয়েছে।

এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তার অংশ হিসেবে গঠিত জরুরি অবস্থার ত্রাণ তহবিলটি করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইতে কাজ করছিলো। নরেন্দ্র মোদির জনস্বার্থে অবদান রাখার দীর্ঘ ইতিহাস রয়েছে। গঙ্গা পরিষ্কার থেকে শুরু করে সুবিধাবঞ্চিতদের কল্যাণ কার্যক্রম এবং বাল্যশিক্ষা নিয়ে কাজ করেছেন তিনি।

২০১৯ সালে ব্যক্তিগত সঞ্চয় থেকে কুম্ভমেলার জন্য ২১ লাখ রুপি অনুদান দেন তিনি। একই সঙ্গে সাউথ কোরিয়ার সিওল শান্তি পুরস্কার থেকে পাওয়া ১.৩ কোটি রুপি তিনি দান করেন গঙ্গা পরিস্কার প্রকল্পে।

২০১৫ সাল পর্যন্ত গুজরাটের সুরতে তার পাওয়া উপহারগুলির নিলাম থেকে পাওয়া ৮ কোটি ৩৫ লাখ রুপিও গঙ্গা পরিস্কার প্রকল্পে অন্তর্ভুক্ত ছিল।

এর আগে ২০১৪ সালে গুজরাটের মুখ্যমন্ত্রীপদ থেকে অব্যাহতির সময় মোদি সরকারি কর্মীদের মেয়েদের শিক্ষার জন্য ব্যক্তিগত সঞ্চয় থেকে ২১ লাখ রুপি অনুদান দিয়েছিলেন।

Reneta

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ে পাওয়া সমস্ত উপহার নিলাম করে ৮৯ কোটি ৯৬ লাখ রুপি উঠে আসে। সেই রুপি প্রধানমন্ত্রী অনুদান হিসেবে দেন কন্যা কল্যাণী তহবিলে।

তবে কংগ্রেস ও অন্যান্য দলগুলো পিএম কেয়ারস ফান্ড এবং এই জাতীয় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) এর দিকে ইঙ্গিত করে এগুলোর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন করেছে এবং এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে।

তবে কেন্দ্র পিএম কেয়ারস তহবিলের পক্ষে সাফাই গেয়ে বলেছে যে, এটি একটি স্বেচ্ছাসেবী তহবিল এবং বাজেটের বরাদ্দ অন্যান্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলেও অংশ নিচ্ছে।

জানা যায়, মোদির মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৪৯ লাখ রুপির সমমূল্য। এর মধ্যে রয়েছে ১ কোটি ২৭ লাখ রুপি ফিক্সড ডিপোজিট (FD)। আর গান্ধীনগরে তার বাড়িটির মূল্য ১ কোটি ১০ লাখ রুপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুদাননরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রীভারতমোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT