চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্রের আয়ই যাদের একমাত্র উপার্জন

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১১:০০ অপরাহ্ণ ১৩, মে ২০২০
মতামত
A A

করোনার এই সময়ে অনেক মানুষের আয়ের পথ বন্ধ। নিম্ন আয়ের মানুষের জন্যে সরকারসহ অনেক প্রতিষ্ঠান আর ব্যাক্তি উদ্যোগে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি টিসিবি’র উদ্যোগে কম মূল্যে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল ও আটা। খোলা রাজপথের কোথাও কোথাও দেখা যায় বিশাল লাইন।

প্রচণ্ড রোদের ভেতর দাঁড়িয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা বয়স্ক থেকে শুরু করে শিশু-কিশোরেরা। আবার কোথাও কোথাও রাস্তার ধারে ফুটপাতে বসে আছে কেউ কেউ, কখন ত্রাণ নিয়ে আসবে সমাজের উচ্চবিত্তের মানুষ। ভ্যানে করে বা পিকআপ ভ্যানে করে ত্রাণ নিয়ে কেউ আসছে শুনলে দৌড়ে যায় এরা।

রিকশাচালক থেকে শুরু বিভিন্ন পরিবহনের হেলপার, কনডাক্টর, ফুটপাতের হকার, বস্তির ছিন্নমুল মানুষ সকাল থেকে সন্ধ্যা অব্দি এই আশায় রাজপথে তীর্থের কাকের মত বসে থাকে।

কিন্তু যারা এই পথে দাঁড়াতে পারে না? তাদের কি হবে?
আসল প্রসঙ্গে আসি। সঞ্চয়পত্র যারা গত বছর জুলাই মাসের ১ তারিখে কিনেছে শুধু তাদের মুনাফার টাকা সরাসরি অনলাইনে যার যার ব্যাংক একাউন্টে চলে যাচ্ছে। আর যারা ডাকঘর সঞ্চয় ব্যুরো থেকে আগে কিনেছে তাদেরকে সেই ব্যুরোতে গেলেই ব্যাংকের মাধ্যমে মুনাফা পাওয়া যাবে। কিন্তু গত ২৯ মার্চ থেকে সঞ্চয় ব্যুরো অফিসগুলো বন্ধ। আবার এই সঞ্চয়পত্র যারা ব্যাংক থেকে কিনেছে তাদের কোনো সমস্যা নেই। অটোমেটিক তাদের একাউন্টে চলে যাচ্ছে মুনাফা মাসের নির্দিষ্ট তারিখে।

সমস্যায় আছেন সেই মানুষেরা, যারা ডাকঘর সঞ্চয় ব্যুরোর শাখা থেকে সঞ্চয়পত্র কিনেছেন ২০১৯ এর জুলাই মাসের আগে। যাদের ভেতর বয়স্ক মানুষই বেশি। যারা মাসের নির্দিষ্ট দিনে এসে নিজেদের পেনশনের টাকায় কেনা বা সারাজীবনের সঞ্চয়ের অর্থে কেনা সঞ্চয়পত্রের মুনাফা তুলতেন। এই মুনাফার টাকায় চলে যেত কোনো রকমে সংসার। গত দেড় মাস ধরে সঞ্চয় ব্যুরোর অফিস বন্ধ হওয়ায় নেই কোনো আয় তাদের। তারা না পারে কারো কাছে হাত পাততে না পারে ত্রাণের আশায় ফুটপাতে দাঁড়াতে।

সরকার সবার জন্যে সীমিত পরিসরে সবকিছু খুলে দিচ্ছে। ব্যাংক খুলে দিয়েছে সীমিত পরিসরে আগেই। দোকানপাট-পোশাক কারখানাও কিছু খোলা হয়েছে। সরকারি প্রণোদনা ঘোষণা করা হচ্ছে এক এক করে সব সেক্টরের জন্যে। শুধু ওই মানুষদের জন্যে নেই কোনো ভাবনা সরকারের। এমনটাই জানালেন ফোন করে একজন।

Reneta

ঈদের আগে কি খোলা যায় না ডাকঘর সঞ্চয় ব্যুরোর অফিস? সীমিত পরিসরে কঠোর বিধি নিষেধ মেনে?

অর্থমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহল কি ভেবে দেখতে পারেন না বিষয়টি? অনেকের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে। নিজেদের বয়স্কজানিত নানা অসুখ বিসুখের জন্যে ওষুধ কেনার জন্যে তো টাকা প্রয়োজন হয় প্রতি মাসে নির্দিষ্ট অংকের। এসব টাকার জন্যে কারো কাছে যাতে হাত পাতা না লাগে সে জন্যে সীমিত পরিসরে ডাকঘর সঞ্চয় ব্যুরোর শাখাগুলো খোলার বিষয়টি ভেবে দেখা দরকার।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাটিসিবিসঞ্চয়পত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসচ্ছল পাঁচ হাজার শিল্পী ও সংস্কৃতিসেবীদের সহায়তার উদ্যোগ

পরবর্তী

এডিবির আরো ৮৫০ কোটি টাকা ঋণ সহায়তা

পরবর্তী

এডিবির আরো ৮৫০ কোটি টাকা ঋণ সহায়তা

করোনাভাইরাস: অর্ধশত বুথ স্থাপনে স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা দিচ্ছে ব্র্যাক

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT