চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সজল-আফফান ভায়রা ভাই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
বিনোদন
A A

এই সময়ে ছোট পর্দায় ব্যস্ততম অভিনেতা সজল। সব ধরনের চরিত্রেই তাকে দেখা যায়। অন্যদিকে ছোট পর্দার আরেক প্রতিশ্রতিশীল অভিনেতা আফফান মিতুল। নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেন টুকটাক। আর এই দুই অভিনেতাকে এবার দেখা যাবে সজলের ভায়রা ভাই হিসেবে!

হ্যাঁ। স্বাধীনতা দিবসের বিশেষ টেলিছবিতে অভিনেতা সজল ও আফফান মিতুলকে দেখা যাবে ভায়রা ভাই চরিত্রে। টেলিফিল্মটির নাম ‘আমিও কি মুক্তিযোদ্ধা?’ মেজর শাহাব উদ্দিন চাকলাদারের রচনায় টেলিফিল্মটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন শাহীন আহমেদ।

মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে নির্মিত টেলিছবিতে দেখা যায়, সগীর একজন সরকারি কর্মকর্তা কিন্তু ভীতু স্বভাবের। একটু ঘরকুনো। চাকরি আর ঘর ছাড়া দুনিয়ার কিছুতেই তার যেন যায় আসে না। এদিকে, কাঞ্চন একজন সাহসী মুক্তিযোদ্ধা। বিভিন্ন অপারেশনে সে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। ঘরে বসে থাকার কোনো ফুরসত নেই তার। দুই মেরুর দুজন আবার সম্পর্কে ভায়রা ভাই। অবশেষে একদিন কাঞ্চনের অনুরোধে সগীর মুক্তিযুদ্ধে নামে। কাঞ্চনের নেতৃত্বে পাক মিলিটারির বিরুদ্ধে একটি অপারেশন সফলভাবে শেষও করে সগীর।

Banglabid

এমনই একটি গল্পে সগীর চরিত্রে অভিনয় করেছেন সজল, এবং কাঞ্চন চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল। পুরান ঢাকায় চলছে টেলিফিল্মটির শুটিং। বিশাল আয়োজনে ১৯ মার্চ পর্যন্ত সেখানে শুটিং চলবে।

সজল, আফফান ছাড়াও টেলিছবিতে আরো অভিনয় করেছেন নাদিয়া নদী, তমাল মাহবুব, তন্দ্রা, আশরাফ কবির। টেলিছবিটি ২৬ মার্চ একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফফান মিতুলটেলিছবিসজলস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT