চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবকেও রাখা হয় অন্ধকারে

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৮:৫৫ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ
থেকে অর্থ চুরির ঘটনা তদন্তে সোমবার ৪ সদস্যের কমিটি গঠন করবে সরকার।

ব্যাংক ও আর্থিক
প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম জানিয়েছেন, খোয়া যাওয়া ১০ কোটি ডলারের মধ্যে ৬৮ হাজার
ডলার ফেরত এসেছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জরুরি বোর্ড সভা ডাকার কথাও বলেন তিনি।
বিকেলে বাংলাদেশ ব্যাংক ভবনে গিয়ে বৈঠক করেছে এলিট ফোর্স র‌্যাব।

Banglabid

১লা মার্চ বাংলাদেশ
ব্যাংকে অডিট কমিটির বৈঠকে ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম
আলম। সেদিনও রিজার্ভ থেকে অর্থ চুরির বিষয়টি জানানো হয়নি তাকে। সে পর্যন্ত অর্থমন্ত্রীকেও
কিছু জানানো হয়নি বাংলাদেশ ব্যাংক থেকে। রিজার্ভ থেকে চুরির বিষয়টি জানতে গভর্নরের
অনুপস্থিতিতে ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের
সদস্য ডক্টর এম আসলাম আলম।

তিনি বলেন, ‘ফিলিপাইনের যে মানি লন্ডারিং কর্তৃপক্ষ আছে তারা সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে। সেখান থেকে ৬৮ হাজার ডলার ফেরত পাওয়া গেছে। বাকি টাকা ফেরত পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক থেকে এটা আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। বাংলাদেশ ব্যাংকে ২৩ ফেব্রুয়ারি আমরা বোর্ড মিটিংও করেছি, সেখানেও এই বিষয়টি উঠেনি। অডিট কমিটির দুটি মিটিংয়েও আসেনি।’

‘কেন, সেই প্রশ্ন করলে তারা বলেছে, তারা তদন্ত করে পুরো চিত্র নেওয়ার চেষ্টা করেছে বলেই অভিহিত করেনি। আমি মনে করি আমাদের সাথে সাথেই জানানো প্রয়োজন ছিলো। এটা দীর্ঘ সময় লাগবে, কারণ টাকাটা এর মধ্যেই ব্যাংকিং সিস্টেমে নেই। সেটা বের হয়ে গেছে।’

Reneta

অর্থমন্ত্রী কিংবা ব্যাংকিং
বিভাগের সচিব দূরে থাকুক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের কেউ কেউ নাকি জানতেন
না রিজার্ভ থেকে চুরির বিষয়টি। এটা নিয়ে কেন লুকোচুরি সদুত্তর মিলছে না কারো কাছ থেকে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজী
হাসান বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে হয়েছে নাকি বাইরে থেকে হয়েছে সেটা তদন্ত শেষেই জানা যাবে। সেটা হতেই আরো অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।

রিজার্ভ থেকে চুরির
ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কোন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জড়িত কি না তাও খতিয়ে দেখা
হচ্ছে। বিষয়টি জানতে সাইবার সিকিউরিটি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরামর্শক রাকেশ আস্তানার
সঙ্গে বৈঠক করেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান। সর্বশেষ অবস্থা
জানিয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

পরবর্তী

সচিবকেও রাখা হয় অন্ধকারে

পরবর্তী

সরাসরি দেখুন বাংলাদেশ-ওমান ম্যাচ

সরাসরি দেখুন বাংলাদেশ-ওমান ম্যাচ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT