চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট চড়ামূল্যে, ক্ষুব্ধ মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৩, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজনৈতিক উত্তেজনার কারণে একদশক কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান। ফলস্বরূপ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে তাদের ম্যাচগুলো সমর্থকদের হৃদয়ে বাড়তি উন্মাদনা তৈরি করে নেয়। প্রত্যাশার পারদ চড়ে গেলে বেড়ে যায় টিকিটের দাম। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম ঘটছে না।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন হবে গ্রুপপর্বের ভারত-পাকিস্তান মহারণ। উত্তেজনাপূর্ণ দ্বৈরথের আগে উঠল গুরুতর অভিযোগ। ম্যাচের টিকিট ২০ হাজার ডলারে বিক্রি হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩ লাখ ৪৫ হাজার টাকারও বেশি।

টিকিটের এই মূল্য নিয়ে বেজায় চটেছেন আইপিএলের সাবেক কমিশনার লোলিত মোদি। খেলার প্রচার ও প্রসারে এমন উচ্চমূল্য বাধা সৃষ্টি করছে, যার দায়ে আইসিসির সমালোচনা করেছেন তিনি।

এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, আইসিসি ডায়মন্ড ক্লাবের জন্য ভারত-পাকিস্তান ম্যাচে ২০ হাজার ডলারে টিকিট বিক্রি করছে জেনে আমি হতবাক। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে খেলার সম্প্রসারণ এবং ভক্তদের আগ্রহ বাড়াতে এটা লাভের উপায় নয়।

সম্প্রতি একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, ম্যাচের টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে এবং বেশ কয়েকটি ওয়েবসাইটে দর্শকরা আসল দামের চেয়ে অনেক বেশি দামে টিকিট কিনছেন। আইসিসির পক্ষ থেকে এপর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া অবশ্য আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামনিউইয়র্কপাকিস্তানভারতলিড স্পোর্টসলোলিত মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT