চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্গীতজ্ঞ সুধীন দাশের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
বাংলাদেশ
A A

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুধীন দাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের সর্বস্তরের মানুষ।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নজরুল ইন্সটিটিউট থেকে তার মরদেহ শহীদ মিনারে নেয়া হলে সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে সুধীন দাশকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, শিল্পী ফকির আলমগীর প্রমুখ।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ সঙ্গীত পরিষদ, বাংলাদেশ মিউজিক্যাল ফাউন্ডেশন, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় রাজনীতিবিদ, কবি, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনয় শিল্পী, গণমাধ্যম ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ দলে দলে ফুল হাতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তার মরদেহ রাজধানীর পোস্তগোলা শ্মশানের উদ্দেশ্যে নেয়া হয়। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালের হিমঘর থেকে নজরুল ইন্সটিটিউটে নেয়ার পর সঙ্গীতজ্ঞ সুধীন দাশকে শেষ শ্রদ্ধা জানান তার অসংখ্য ছাত্র-ছাত্রী ও দীর্ঘদিনের সহকর্মীরা। এসময় ইনস্টিটিউটের মহাপরিচালক, ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যানসহ বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন।

Reneta

সকাল সাতটার দিকে অ্যাপোলো হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ মিরপুরের বাসায় নেয়া হয়। সেখানে সকল ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেয়া হয় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে। সেখানেও তাকে অসংখ্য মানুষ শ্রদ্ধা জানান।

মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুধীন দাশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

চিকিৎসকদের মতে, তার বার্ধক্যজনিত কিছু সমস্যা ছিল। হাসপাতালে আনার পর তার কিডনি, লিভার, হার্টসহ শরীরের বিভিন্ন অরগান স্বাভাবিকভাবে কাজ করেনি। এ কারণে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

চিকিৎসক যখন সুধীন দাশকে মৃত ঘোষণা করেন, তখন সেখানে ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি জানান, তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে সুধীন দাশ স্মরণে একটি শোক বই খোলা হয়েছে।

সুধীন দাশকে ১৯৮৮ সালে একুশে পদক দেওয়া হয়। এরপর তাকে চ্যানেল আই নজরুল মেলায় আজীবন সম্মাননা দেওয়া হয়। পেয়েছেন মেরিল–প্রথম আলো আজীবন সম্মাননা, নজরুল একাডেমী পদকসহ অসংখ্য সম্মাননা।

সুধীন দাশ ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক। বাংলাদেশে সঙ্গীতের ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন, তিনি তাদের একজন। সঙ্গীতের প্রতিটি শাখায় তিনি সদর্পে বিচরণ করে নিজেকে সঙ্গীতের একটি প্রতিষ্ঠানে পরিণত করেন। বাংলা গানকে গতিশীল করার ক্ষেত্রে তার অবদান অসীম।

তার বিশেষত্ব হচ্ছে নজরুলসংগীতের আদি গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুর অনুসারে স্বরলিপি গ্রন্থ লেখা। সুধীন দাশ নজরুল ইনস্টিটিউট থেকে ১৬টি ও নজরুল একাডেমি থেকে ৫টিসহ মোট ২১টি খন্ডের ‘নজরুলের গানের স্বরলিপি’ গ্রন্থ বের করেন। লালনগীতির ক্ষেত্রেও তার অবদান সর্বজন স্বীকৃত। তিনিই প্রথম লালনগীতির স্বরলিপি গ্রন্থ প্রকাশ করেন।

ছবি: প্রদীপ চৌধুরী

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সুধীন দাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT