চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সখী বেঁচে নেই, জানেন না সিনেমার সুজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২১
বিনোদন
A A

সত্তর দশকের গ্রামীণ গল্প প্রধান সাদাকালো সিনেমা ‘সুজন সখী’। দারুণ প্রেমের এই সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। যেখানে সুজন চরিত্রে অভিনয় করেন অভিনেতা ফারুক ও সখী চরিত্রে কবরী।

এরইমধ্যে গত ১৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ‘সুজন সখী’র কবরী। অন্যদিকে শারীরিক নানান জটিলতা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ‘সুজন’ খ্যাত নায়ক ফারুক।

তার অবস্থা এতোটাই জটিল যে, এখনো ‘সখী’ খ্যাত সহ-অভিনেত্রী কবরীর মৃত্যু সংবাদটি জানেন না!

মার্চের শুরু থেকে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন ফারুক পুত্র রওশন পাঠান শরৎ।

বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে ফারুক পুত্র বলেন, বাবাকে এখনো কবরী আন্টির মৃত্যুর সংবাদ জানানো হয়নি। সেই পরিস্থিতি নেই। তার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও সুস্থ নন।

তিনি জানান, দিন রাতের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটে ফারুকের। উঠে বসতে পারেন না। তবে আগের মতো অচেতন নয়। আইসিইউ-তে রাখা হলেও চিকিৎসকরা জানিয়েছেন তাদের নিয়ন্ত্রণে রয়েছেন।

Reneta

এ অবস্থায় কবরীর মৃত্যুর সংবাদ জানানোর মতো কোনো পরিস্থিতি নেই বলেই জানানো হয়নি। বললেন, ফারুক পুত্র শরৎ।

তিনি বলেন, মার্চে যে অবস্থা ছিল তাতে আমরা বাবাকে নিয়ে আশঙ্কায় ছিলাম। তবে এখন আশঙ্কা অনেকটা কেটে গেছে। প্রতিদিনই তার মুভমেন্ট ধীরে ধীরে বাড়ছে। তবে খুব বড় ইম্প্রুভমেন্ট হচ্ছে তা নয়। এখনো উঠেন নাই তবে মাঝেমধ্যে তাকিয়ে দেখেন। প্রেসার, হিমোগ্লোবিন এবং ব্রেইনে যেসব সমস্যা ছিল সবকিছু ডাক্তারের নিয়ন্ত্রণে।

ফারুক পুত্র বলেন, তাকে কয়েকবার ডাকলে একবার সাড়া দেন। তাকিয়ে থাকেন। যদি শরীরে নাড়া দেয়া হয় কিংবা সুড়সুড়ি দেয়া হয় তাহলে তিনি হঠাৎ একটু নড়ে উঠেন। চিকিৎসক জানিয়েছেন, এভাবেই চিকিৎসা চালাতে হবে। কবে সুস্থ হবেন নির্দিষ্ট কোনো সময় দেয়া হয়নি। তবে মে মাসের ৪ তারিখ তার দুইমাস সেখানে চিকিৎসা নেয়া পূর্ণ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকবরীকরোনাচিকিৎসানেতাফারুকীলিড বিনোদনসখীসিনেমাসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT