টাঙ্গাইলের সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলামকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে সখীপুরের বড় চওনা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তৃতা করেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হালিম লাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা পোল্ট্রী মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, সেলিম খানসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের জমি কিছু টাকার বিনিময়ে প্রভাবশালী লোকদের লিজ দেয়ার ব্যবস্থা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানী করা হচ্ছে।








