সকালের সেশনকে টার্গেট করছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ক্রিকেট দল একসঙ্গে জয় উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
এগিয়ে থেকে ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষ করল শ্রীলঙ্কা। পঞ্চম দিনের শুরুতে দ্রুত কয়েকটা উইকেট নিতে পারলে জয়ের সম্ভাবনা আরও বাড়বে সফরকারীদের। তাই সকালের সেশনটাকে টার্গেট করছে দিমুথ করুনারত্নের দল। বৃহস্পতিবার দিনের খেলা শেষে এমনটাই জানিয়েছেন লঙ্কান ওপেনার ওশাধা ফার্নান্দো।
‘সকালের সেশনটা অনেক গুরুত্বপূর্ণ। উইকেট ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে। মনে হচ্ছে, কাল উইকেটে টার্ন ও বাউন্স থাকবে। আমাদের বোলারদের ভালো খেলতে হবে। সাকিব এবং মোসাদ্দেক এখনও ব্যাটিংয়েই নামেননি। আমাদের দ্রুত কয়েকটা উেইকেট নিতে হবে। এটা করতে পারলে জয়ের সুযোগ থাকবে।’
প্রথম ইনিংসে ৯ উইকেটের দ্বিতীয় ইনিংসেও দ্রুত উইকেট তুলে লঙ্কানদের ম্যাচে এগিয়ে দিয়েছেন পেসার জুটি ফার্নান্দো ও রাজিথা। তাই তাদের প্রশংসা করতেও ভুলেননি ওশাধা।
‘প্রস্তুতির সময়েও আসিথা এবং ফার্নান্দো দারুণ বোলিং করেছে। ওরা উইকেটের অবস্থা সঠিকভাবে ধরতে পেরেছে এবং মানিয়ে নিতে পেরেছে। সুরাঙ্গা ও চামিরার অভাব বুঝতেই দেয়নি এই জুটি। আশা করি ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।’






