চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৯:৫৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
বাংলাদেশের দুই নারী নেতা আলোচনা করছেন, বসার ঘরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে ভারত সুষ্ঠু নিবার্চন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল জানান, ‘বৈঠকে বেগম খালেদা জিয়া সুষমা স্বরাজের কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় সুষমা স্বরাজ বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই আমাদের প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র চর্চা অব্যাহত থাকবে এবং সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করে ভারত।’

আগামী নির্বাচন যদি ৫ জানুয়ারির মতো হয় সেক্ষেত্রে ভারতের ভূমিকা কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন: গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে বলে সুষমা স্বরাজ পূর্ণ আস্থা রাখেন। নির্বাচন কমিশন তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে তিনি আশা করেন।

চলমান রোহিঙ্গা সংকট নিয়ে সুষমার সঙ্গে বেগম জিয়ার আলোচনা হয় বলে জানান মির্জা ফখরুল। সুষমার বরাতে ফখরুল বলেন: মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত আছে। বাংলাদেশের মতো ভারত চায় রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদে ফিরে যাক।দুই নারী নেত্রী সৌজন্য সাক্ষাৎ করছেন, পটভূমিতে ছবি ও ফুলের সাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT