সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
খ্রিষ্ট ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, যীশু খ্রিস্ট ত্যাগ, সংযম, ন্যায় প্রতিষ্ঠা, সেবা ও দানের যে শিক্ষা দিয়েছেন তা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় খুবই প্রাসঙ্গিক।






