চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসার জীবনে ফেরদৌসের ১৩ বছর

মিতুল আহমেদমিতুল আহমেদ
৫:৫৭ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
ফেরদৌসের বিবাহ বার্ষিকী

চারদিকে যখন তারকাদের সংসার ভাঙা-গড়ার খবরে সাধারণ মানুষ ত্যক্ত বিরক্ত, তখন নিভৃতে ঘরোয়া আয়োজনে স্ত্রী সন্তান ও পরিবার নিয়ে নিজের ১৩তম বিবাহ বার্ষিকী উদযাপন করছেন চিত্রনায়ক ফেরদৌস।

চলচ্চিত্রে ইদানিং খুব কমই দেখা যাচ্ছে এক সময়ের জনপ্রিয় তারকা অভিনেতা ফেরদৌসকে। ‘সুপারস্টার’ তকমা গায়ে না লাগলেও ক’বছর আগেও তিনি ঢাকা-কলকাতার সিনেমায় সমান দাপট নিয়ে কাজ করেছেন নিয়মিত। কিন্তু ইন্ডাস্ট্রির অবস্থা আর আগের মতো নেই, নানা ধরনের স্বার্থ যোগ হয়েছে। তাই যেন কিছুটা অভিমান বুকে কাজ করছেন বেছে বেছে। এসব জানতেই শনিবার সন্ধ্যায় যোগাযাগ করা হয় এই চিত্রনায়কের সঙ্গে।

ফেরদৌসের ১৩ বছর কিন্তু তিনি জানালেন একটু ব্যস্ত আজ। অন্য একদিন সময় করে সামনাসামনি কথা বলবেন। সব বিষয় নিয়েই তিনি বলতে ইচ্ছুক। ফোনেই তাকে উল্টা প্রশ্ন, কোনো প্রজেক্ট নিয়ে ব্যস্ত? চিত্রনায়ক ফেরদৌস কিছুটা হেসে উত্তর দিলেন, না। আজকে আমার অ্যানিভার্সারি!

কিছুটা বিস্মিত হয়ে ‘কংগ্রেচুলেশন!’ বলতেই তিনি বিষয়টা যেন আঁচ করতে পেলেন। কতো বছর হলো জানতে চাইলে তিনি জানালেন, আজকে আমাদের বিয়ের ১৩ বছর হল।

‘ভাবীকে নিয়ে কোথাও যাচ্ছেন নিশ্চয়?’-এমন আত্মবিশ্বাসী কণ্ঠকে কিছুটা থামিয়ে তিনি বললেন, না। কোথাও যাচ্ছি না। আসলে আমার বড় মেয়ে নুজহাতের পরীক্ষা হচ্ছে, সেজন্যই আমরা আড়ম্বর কোনো অনুষ্ঠান করছি না। ঘরোয়াভাবেই বিবাহবার্ষিকী উদযাপন করছি। ঘরেই একটু পর কেক কাটবো।

স্ত্রী সন্তানদের সঙ্গে ফেরদৌস
স্ত্রী সন্তানদের সঙ্গে ফেরদৌস

নুজহাতের বয়স কতো? প্রশ্নে ফেরদৌস বলেন, বড় মেয়ে নুজহাত ফেরদৌসের বয়স ১১ বছর। আর ছোট মেয়ে নামিরা ফেরদৌসের বয়স ৭।

Reneta

স্ত্রীর কথা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু তানিয়া(স্ত্রী) একজন বৈমানিক ফলে তাকে দেশের বাইরেই থাকতে হয়। এখন সে থাইল্যান্ডে থাকে। আমাদের বিশেষ দিনগুলোতে শত ব্যস্ততার মধ্যেও যেভাবেই হোক আমরা একসঙ্গে থাকি। কথার এক প্রসঙ্গে তিনি এও বললেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেন আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারি।

Jui  Banner Campaign
ট্যাগ: ফেরদৌসবিবাহ বার্ষিকীস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছনি: সংগৃহীত

‘শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT