চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসার ও অভিনয় একসঙ্গে সামলানোর মহা-পরিকল্পনায় মাহি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১:০৪ অপরাহ্ণ ২৯, মে ২০১৬
বিনোদন
A A

বর্তমান ঢালিউডের টপমোস্ট নায়িকা মাহিয়া মাহির বিয়ের পর্ব শেষ করেছেন। গত বৃহস্পতিবার সিলেটের ছেলে পারভেজ মাহমুদ মুরাদকে বিয়ে করেন হালের সুপারহিট নায়িকা মাহি।

বিয়ের পরে মাহির জীবনে কতটুকু পরিবর্তন এসেছে, কতটুকু নিজেকে পরিবর্তন করেছেন বা ভব্ষ্যিতে তার সংসার ও অভিনয় একসঙ্গে কীভাবে সামলাবেন, সেই মহা-পরিকল্পনার সবটাই শেয়ার করেছেন চ্যানেল আই অনলাইনের দর্শকদের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন: বিয়ের পরে কেমন কাটছে আপনার সময়? কোনো পরিবর্তন? 
মাহি: বিয়ের পরে তেমন কোনো পরিবর্তন হয়নি। আগে যা ছিলাম তাই আছি। তবে বিয়ের পরে আমার দারুণ একটি পরিবর্তন এসেছে। বিয়ের আগে আমার নামের সঙ্গে কোনো ছেলের নাম জড়ালে মেজাজ খারাপ হয়ে যেত, আর এখন দারুণ লাগে। আমার সঙ্গে আমার স্বামী অপুর ইন্টারভিউ নিলে, বেশ খুশি লাগে। সবার কাছে নিজের নামের সঙ্গে স্বামীর নাম শুনতে বেশ ভালো লাগছে।

চ্যানেল আই অনলাইন: সিলেটে শ্বশুড়বাড়িতে গিয়েছিলেন?
মাহি: না শ্বশুড়বাড়ি যাইনি। আমার তো শুধু কাবিন হয়েছে, তাই এখন শ্বশুড়বাড়ি যাবো না। একেবারে দেড়বছর পর আনুষ্ঠানিকভাবেই শ্বশুড়বাড়ি যাব।

চ্যানেল আই অনলাইন: ফেসবুকে আপনার গায়ে হলুদ ও বিয়ের ছবিতে আপনাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে? 
মাহি: আমার যে বিয়ে হয়েছে, এখনো মনে হয় না। সেদিনও মনে হয়নি। বিয়ের সময় আমার কোনো টেনশন কাজ করেনি, তাই সেদিন এতো প্রাণবন্ত মনে হয়েছে। এমন কি হলুদের দিন আমি সাধারণ পোশাক পড়ে হলুদের অনুষ্ঠানে বসতে চেয়েছিলাম। কিন্তু মায়ের অনুরোধে কষ্ট করে হলেও শরীরে শাড়ি জড়িয়ে ছিলাম।
চ্যানেল আই অনলাইন: বিয়ের সময় ভয় কাজ করেনি?
মাহি: সত্যিই কথা বলতে, আমার একদম ভয় করেনি। ভয়ের কোনো কারণ ছিল না। বিয়ের আগের দিন পর্যন্ত আমি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু সাংবাদিকদের সঙ্গে আমি এবং অপু প্রেসমিট করলাম, তখন একটু নাভার্স লাগছিল। সবসময় সিনেমার মহরত এবং প্রচারের সময় প্রেসমিট করেছি আর এখন স্বামীকে পরিচয় করিয়ে দেওয়ার প্রেসমিট করছি। কী হবে তাই ভেবে একটু নার্ভাস লাগছিল। তবে সব ভাল ভালোই হয়ে গেছে। পুরো মিডিয়া আমার স্বামীকে খুব সাদরে গ্রহণ করেছে।

চ্যানেল আই অনলাইন:
ভয় না লাগার কারণ কি স্বামীকে আগে থেকে চেনা?
মাহি: তা বলতে পারেন। স্বামীকে চারবছর আগে থেকে চেনার ফলে বিয়ে সময় কোনো ভয় এবং নাভার্স লাগেনি।

চ্যানেল আই অনলাইন:
কিভাবে অপুর সঙ্গে পরিচয় আপনার?
মাহি: আমার বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ড অপু। সেভাবেই ওর সঙ্গে দেখা হয়। এরপর মাঝেমধ্যে কথা হত। তবে আমরা কিন্তু প্রেম করেনি। শুধু পরিচয় ছিল এই যা।
চ্যানেল আই অনলাইন: তাহলে কি বিয়েটা পারিবারিক?
মাহি: মোটামুটি শতভাগ পারিবারিক বিয়ে। আমাদের দু’জনের পরিচয় থাকলেও বিয়েটা কিন্তু দুই পরিবারের সম্মতিতে হয়েছে। ওর পরিবার আমাকে পছন্দ করেছে, এরপর আমার পরিবার ওকে দেখে পছন্দ করেছে। ব্যাটে-বলে মিলে যাওয়ার কারণেই বিয়েটা হয়েছে।

চ্যানেল আই অনলাইন: বিয়ের আগে আপনার স্বামীর কোন দিকটি আপনার ভালো লেগেছে?
মাহি: সত্যি কথা বলতে আমি যা, আমার স্বামী তার সম্পূর্ণ বিপরীত। ও একটু চুপচাপ থাকতে পছন্দ করে। আর আমি সারাদিন ছোটাছুটি করতে পছন্দ করি। তবে ও খুব ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। এটিই আমার খুব ভালো লাগে।
চ্যানেল আই অনলাইন: আপনার কোন দিকটি ভালো লাগে?
মাহি: আমার কোন দিন ওর কাছে ভাল লাগে, তা তো জানি না। তবে যেটি মন হয়, আমি যা সেটিকেই ও সবচেয়ে বেশি এনজয় করে। এরচেয়ে বেশি কিছু এখনও বলতে পারছি না।

Reneta

চ্যানেল আই অনলাইন: আপনার কোন কোন সিনেমা দেখেছে সে?
মাহি: বেশকিছু সিনেমা দেখেছে কিন্তু লাস্ট ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা দেখে ও ভীষণ খুশি।

চ্যানেল আই অনলাইন: আর শ্বশুড়বাড়ি?
মাহি: শ্বশুড়বাড়ি সিনেমার চেয়ে আমার গান বেশি দেখেছে। তবে ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি নাকি শ্বশুড়বাড়ির সবাইকে মুগ্ধ করেছে। আসলে ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি আমার জীবনের লাকি ছবি। এই ছবির জন্য আমি প্রচুর প্রশংসা কুড়িয়েছি।

চ্যানেল আই অনলাইন: সম্প্রতি মিশা সওদাগর আপনার বিয়ে নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছেন, সেটি কিভাবে দেখছেন?
মাহি: ছোটরা ভুল করলে বড়রা একটু রাগ করবে, সেখানে আমার কিছু বলার নেই। মিশা ভাইয়া আমার চেয়ে অনেক সিনিয়র। ওনার কথায় আমি একটুকুও কষ্ট পাইনি। বরং মনে হয়েছে ওনার জায়গা থেকে উনি ঠিক আছেন। কারণ বর্তমানে ইন্ডাস্ট্রিতে নায়িকার সংকট। বিয়ের পর দেখা যায় অনেক নায়িকা অভিনয় করেন না, বা দর্শক সে নায়িকার সিনেমা কেউ দেখেন না। আসলে মিশা ভাইয়া ওই জায়গা থেকে হয়তো কথাগুলো বলেছেন।

চ্যানেল আই অনলাইন: তাহলে কি মাহিও হারিয়ে যাবে?
মাহি: সেটি আসলে সময় বলে দেবে। আমি সবসময় ভাগ্যের ওপর বিশ্বাস করি। ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে, আমি সেখানেই যাবো। তবে এটা ঠিক, এখন থেকে আমি বছরে দু’টি ছবি করব। ইন্ডাস্ট্রির সবাইকে শুধু মুখের কথায় নয়, কাজ দিয়ে বুঝিয়ে দিতে চাই আমি।
চ্যানেল আই অনলাইন: বিয়ের পর কাজ শুরু করেছেন?
মাহি: কাজ তো বন্ধ করেনি, তাই শুরু করার কথার দরকার হয়নি। আগামী মাসে বাপ্পীর সঙ্গে নতুন একটি সিনেমার শুটিং’র কাজ শুরু করব। আর বদিউল আলম খোকন পরিচালিত হারজিৎ সিনেমার জন্য তৈরি হচ্ছি। আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পর সিনেমার কাজ শুরু হবে।

চ্যানেল আই অনলাইন: সিনেমা নিয়ে শ্বশুড়বাড়িতে কোনো বাধা আছে?
মাহি: শ্বশুড়বাড়ি থেকে কোনো রকম বাধা নেই। তবে আমার যেটা মনে হয়, যদি সিনেমা থেকে বিদায় নেই তাহলে হয়তো আমাকে রাজনীতির মাঠে নামানোর ইচ্ছা রয়েছে শ্শ্বশুড়বাড়ির। কারণ ওনারা সবাই রাজনীতির সঙ্গে যুক্ত।

চ্যানেল আই অনলাইন:
তাহলে কি মাহিকে নেত্রী হিসেবে দেখা যাবে?
মাহি: ওই যে বললাম ভাগ্য। যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবেন।

চ্যানেল আই অনলাইন:
আপনার বিয়ের অানুষ্ঠানিকতার পরিকল্পনা কবে?
মাহি: খুব শিগগিরি একটি বড় অনুষ্ঠান করে সহকর্মীসহ সবাইকে দাওয়াত দিব। আসলে সেইদিন শুধু সাংবাদিক , পরিবার আর ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব ছিল।

চ্যানেল আই অনলাইন: সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মাহি: চ্যানেল আইসহ আপনাকেও ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনায়িকামাহিয়া মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT