চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে উত্থাপিত বিল ও জাস্টিসিয়ার সাথে কথাবার্তা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:১৮ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
মতামত
A A

করোনা মহামারীর কারণে দেশে স্বশরীরি আদালতের কার্যক্রম বন্ধ। তাই উচ্চ আদালত প্রাঙ্গণের ভাস্কর্য জাস্টিসিয়ার সাথে দেখা হয়না অনেকদিন। তবে জাস্টিসিয়ার সাথে মাঝে-মাঝে মনঃসংযোগে কথা হয়। জাস্টিসিয়া রাষ্ট্র-সরকার-আদালত আর দেশের জনগণ নিয়ে প্রায়-প্রায়ই কি যেন বলতে চায়। তবে বলতে চাওয়া কথা না বলে গতকাল জাস্টিসিয়া আমাকে একটা অশরীরী খোঁচা দিয়ে বলে, অধিকার আর চাওয়া-পাওয়া নিয়ে শেষমেশ তো তোমরা জনগণ এই আদালতেই আসো। কিন্তু আদালত যে আইন নিয়ে চলে সেই আইনের জন্ম মৃত্যু কিংবা পুনঃজন্ম নিয়ে কোন খোজ খবর রাখো কি? এমন ইংগিতবাহী প্রশ্নে কিছুটা ভ্যাবাচেকা খেয়ে জাস্টিসিয়াকে বলি, যে দেশে ‘স্বার্থরক্ষার’ জন্য শত-শত আইন হয় কিন্তু জনগুরুত্বপূর্ণ আইনের সঠিক প্রয়োগ হয়না সে দেশে আইনের জন্ম-মৃত্যু নিয়ে এতো ভেবে কোন লাভ আছে? আমার মত জনগণের কাছ থেকে এমন নিস্তেজ উপলব্ধি শুনে জাস্টিসিয়াও কেমন যেন থমকে যায়। তবু নাছোড়বান্দা জাস্টিসিয়া ফিসফিস করে আমাকে বলে, জানো নাকি? বছরে “একাধিকবার” বিদুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২০’ সংসদে উত্থাপন করা হয়েছে। এই বিল পাস হয়ে আইনে কার্যকর হলে এনার্জি রেগুলেটরি কমিশন বছরে এক বা “একাধিকবার” বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পেট্রলসহ জ্বালানির মূল্য পরিবর্তন করতে পারবে। কিন্তু ২০০৩ সালে পাস হওয়া বিদ্যমান আইনে যেখানে বলা ছিল ‘এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত ট্যারিফ কোনো অর্থবছরে “একবারের” বেশি পরিবর্তন করা যাবে না, যদি না জ্বালানিমূল্যের পরিবর্তনসহ অন্য কোনো পরিবর্তন ঘটে। সেখানে প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, ‘কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থবছরে কমিশনের একক বা পৃথক আদেশ দ্বারা, প্রয়োজন অনুসারে এক বা “একাধিকবার” পরিবর্তন করতে পারবে।’

হ্যাঁ, জাস্টিসিয়ার কাছ থেকে বিদ্যুৎ-জ্বালানির মূল্য বছরে “একাধিকবার” পরিবর্তন সংক্রান্ত বিলের এই গল্প শুনে আমার আবার হঠাৎ ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির কথা মনে পড়ে গেল। আমি এবার জাস্টিসিয়াকে উল্টো জিজ্ঞেস করলাম তুমি কি ওয়াসার পানির মূল্য বৃদ্ধি চ্যালেঞ্জ করা রিটের খবর জানো? জাস্টিসিয়া বলল না তো! ইদানিং ভার্চুয়াল আদালত চলায় এই অঙ্গনে আইনজীবী-বিচারপ্রার্থীর আনাগোনা নেই। তাই এবিষিয়ে কিছুই জানা হয়নি। তখন জাস্টিসিয়াকে বললাম শুনো তাহলে, গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ভার্চুয়াল হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। রিটের যুক্তিতে এই আইনজীবী বলেছেন, ‘ঢাকা ওয়াসা গত বছরের ১ সেপ্টেম্বর ৫ শতাংশ হারে পানির মূল্য বৃদ্ধি করে। কিন্তু আবার এবছর প্রায় ২৫ শতাংশ মূল্য বৃদ্ধির বিজ্ঞপ্তি দেয়, যা ১ এপ্রিল থেকে কার্যকর। অর্থাৎ এক অর্থবছরেই দুইবার মূল্য বাড়ানো হল। অথচ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন আইনের ২২ (২) ধারা অনুসারে মূল্য (অভিকর বা চার্জ) প্রতি অর্থবছরে মাত্র একবার অনধিক ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো কথা।’

আইনজীবীর এই যুক্তি শুনে জাস্টিসিয়া কৌতূহলের সাথে আমার কাছে এবিষয়ে আদালতের আদেশ জানতে চাইল। আমি জাস্টিসিয়াকে বললাম যে, ওয়াসার পানির মূল্য বৃদ্ধির ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের দেয়া ওই নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে ঢাকা ওয়াসা। এখন দেখা যাক চেম্বার আদালত থেকে কি আদেশ আসে। আমার কাছ থেকে এসব শুনে জাস্টিসিয়া কেন যেন ছোট্ট করে ‘হুম’ বলে চুপ হয়ে গেল। আমিও আর কথা না বাড়িয়ে জাস্টিসিয়ার সাথে আজকের কথাবার্তা শেষ করলাম।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT