রাজনীতি

সংলাপে রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন দাবির সমাধানই বড় চ্যালেঞ্জ

সংলাপে রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন দাবির সমাধানই বড় চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপকে সামনে রেখে এখন সবচেয়ে বড় প্রশ্ন: আলোচনায় সাফল্য আসতে পারে কোন পথে? বিশিষ্টজনেরা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন দাবির সমাধানই বড় চ্যালেঞ্জ। তবে তারা বলছেন, সবার সদিচ্ছা থাকলে সব সমস্যারই সমাধান সম্ভব এবং এর মধ্য দিয়েই সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা পূরণ হতে পারে।

সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ ১৯৮৪ সালে প্রথম রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে। এরপর স্বৈরশাসন থেকে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করার পর প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই সংলাপ হয়েছে। তবে কোনো সংলাপই রাজনৈতিক সমাধানে পৌঁছাতে পারেনি।

দেশে ফলপ্রসূ সংলাপের দৃষ্টান্ত না থাকলেও জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের বিষয়টিই এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। এ সংলাপকে দেশের ইতিহাসের মাইলফলক বলছেন বিশিষ্টজনেরা।

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ যাতে জনগণের প্রত্যাশা পূরণ করে সেদিকে খেয়াল রাখতে বলেন তারা। দেশের যে কোন প্রয়োজনে উন্নত বিশ্বে সংলাপ হয় উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশে যে সংলাপের ধারা শুরু হচ্ছে তা যাতে চলতে থাকে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আওয়ামী লীগ জাতীয় ঐক্য ফ্রন্ট সংলাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…