সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির মনোনয়ন বিক্রি শুরু
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি শক্ত ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। বুধবার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম বিতরণকালে তিনি এ কথা বলেন। মশিউর রহমান আরো বলেন: সংসদের শুরু থেকেই জাতীয় পার্টি শক্ত অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। ৩০ তারিখ সংসদের প্রথম অধিবেশন। সেদিন সংসদে জাতীয় পার্টি সংসদে গণ মানুষের নানা সমস্যার কথা, সাধারণ মানুষের দু:খ কষ্টের কথা তুলে ধরবে এবং তা লাঘবে কাজ করে যাবে।
ভিডিও: মামুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






