চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৬:৩৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাাচন কমিশনার রফিকুল ইসলাম।

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা হল রুমে মতবিনিময় সভায় অংশ নেন এই নির্বাচন কমিশনার। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন: সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। সংবিধানে যে ধরনের ব্যবস্থা থাকবে নির্বাচন কমিশন সেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে।

‘যতো দিন এই সংবিধান এবং আরপিও বহাল থাকবে ততো দিনে জাতীয় সংসদ নির্বাচন এক দিনেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। আমরা চাই সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। যদি কোন দল অংশ গ্রহণ না করে তাহলেও যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জোর করে আমরা কোন দলকে অংশগ্রহণ করাতে পারি না’, বলেন এই নির্বাচন কমিশনার।

মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, পুলিশ সুপার সনজিৎ কুমার রায়, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচননির্বাচন কমিশনারলিড নিউজসংসদ নির্বাচন
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT