চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধানের বাইরে আলোচনা ১৪ দল মেনে নেবে না: নাসিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপ হবে। সব দলের সঙ্গেই সংবিধানের আলোকে সংলাপ করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দ্বার উন্মুক্ত। তবে একটা কথা মনে রাখতে হবে, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী; শেখ হাসিনার অধীনে। সুতরাং সংলাপে গিয়ে সংবিধানের বাইরে আলোচনা করে কোন লাভ নেই। তিনি বলেন, সংবিধানে বাইরে আলোচনা করলে ১৪ দল তথা বাংলার মানুষ তা মেনে নেবে না।

বুধবার রাজধানীর টিএনটি কলোনী মাঠে চৌদ্দ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, নির্বাচন হবে ডিসেম্বরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিসেম্বরে দেশের প্রতিটি জেলায়-উপজেলায় বিজয় মঞ্চ করবে চৌদ্দ দল। নির্বাচনে বিজয় নিশ্চিত করে স্মরণকালে সবচাইতে বৃহত্তর কলেবরে বিজয় উৎসব উদযাপন করবে চৌদ্দ দল।

ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, কামাল সাহেব আপনি গুণী লোক। বঙ্গবন্ধু আপনাকে কামাল হোসেন বানিয়েছিলেন। বিনা ভোটে এমপি বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন । আর সেই আপনি আজ খুনীদের সঙ্গে হাত মিলিয়েছেন। আপনার জন্য সত্যি লজ্জা হয়।

ব্যারিস্টার মইনুল হোসেন সম্পর্কে নাসিম বলেন, ১৫ আগস্টের পর মইনুল মোস্তাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন। ১/১১-এর সময় যে লোকটি মামলা করেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনি ব্যারিস্টার মইনুল। শেখ হাসিনা আইনী প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন। কিন্তু বিএনপির নেত্রী মইনুলের করা মামলায় আজ জেলে। সেই মইনুলকে নিয়েই বিএনপি জোট করেছে। সুতরাং তাদের ভবিষ্যৎ কী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, এইবার বিএনপি নির্বাচনে না এলে বাটি চালান দিয়েও বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, খেলা হবে নির্বাচনের মাঠে। বিশ্বকাপে মেসি গোল মিস করেছে, নেইমার গোল মিস করছে কিন্তু নির্বাচনী খেলায় শেখ হাসিনা গোল মিস করবেন না।

Reneta

সভাপতির বক্তব্যে চৌদ্দ দলীয় জোটের শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা বলছেন, ৭ দফা মেনে না নিলে ক্ষমতাসীনদের এমন শাস্তি দিবে যা আওয়ামী লীগ ভাবতেও পারে না। আমি বলি, শেখ হাসিনাকে আর কী শাস্তি দিবেন? ১৫ আগস্ট তো তার পিতাকে স্বপরিবারে হত্যা করেছেন। ২১ আগস্ট হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। আর কী করতে চান? শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ। তার কিংবা তার দলের নেতাদের কিছু হলে বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। বরং আপনারা প্রস্তুত থাকুন নির্বাচনের পরে জনগণের ভয়ে আপনাদের দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নাসিমলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT