চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগ্রাম সম্পাদকের ১ বছরের জামিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ১ বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর
হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই জামিন আদেশ দেন।

আদালতে আবুল আসাদের জামিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আজকের এই আদেশের ফলে সংগ্রাম সম্পাদকের মুক্তিতে বাধা নেই বলে জানান তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৩ মে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আবুল আসাদকে জামিন না দিয়ে বিষয়টি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি জন্য উপস্থাপন করতে বলেন। সে অনুযায়ী আবার জামিন আবেদনের বিষয়টি উপস্থাপনের পর আজ হাইকোর্ট রুলসহ জামিন আদেশ দিলেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংগ্রাম পত্রিকায় একটি  প্রতিবেদন প্রকাশিত হয়। এমন প্রেক্ষাপটে গত ১৩ ডিসেম্বর রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম কার্যালয় ভাঙচুর হয় এবং পরে পুলিশ গিয়ে সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানায় নিয়ে যায়।

Reneta

পরবর্তীতে হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল  ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা করেন। সে মামলায় সংগ্রাম সম্পাদক আবুল আসাদ ছাড়াও পত্রিকাটির প্রধান প্রতিবেদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী এবং বার্তা সম্পাদক সাদাত হোসেনসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয়। এরপর মামলার ধারাবাহিতায় রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আবুল আসাদকে কারাগারে পাঠান ঢাকার আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিনসংগ্রাম সম্পাদক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইন ক্লাসে শিক্ষকদের অভিজ্ঞতা শুনলেন ঈশ্বরগঞ্জ ইউএনও

পরবর্তী

করোনায় আক্রান্ত রিয়ালের নতুন তারকা

পরবর্তী

করোনায় আক্রান্ত রিয়ালের নতুন তারকা

রিক্সাচালকের মেধাবী ছেলের স্বপ্ন পূরণে হৃতিক

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT