চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগ্রাম সম্পাদককে জামিন দেননি ভার্চুয়াল হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১৩, মে ২০২০
- সেমি লিড, আদালত
A A

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে জামিন দেননি ভার্চুয়াল হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার আবুল আসাদের জামিন আবেদন না মঞ্জুরের আদেশ দেন।

ভিডিও কনাফারেন্সে যুক্ত হয়ে আবুল আসাদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এসময় তার সাথে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

Banglabid

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় ভিডিও কনাফারেন্সে রাষ্ট্রপক্ষে আরো যুক্ত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ ও সারোয়ার হোসেন বাপ্পি।

আজকের আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আদালত আবুল আসাদের জামিন আবেদন নামঞ্জুরের করেছেন। তাই আজকের এই আদেশের ফলে কারাগারে থাকা আবুল আসাদের মুক্তি মিলছে না।’

অন্যদিকে সংগ্রাম সম্পাদকের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এর আগে নিম্ন আদালতে জামিন না মঞ্জুর হওয়ায় গত ১১ মে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আবুল আসাদের জামিন আবেদন করা হয়। আজ সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট জামিন না মঞ্জুর করেছেন। তবে  বিষয়টি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসবে বলে আদালত বলেছেন।’

Reneta

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংগ্রাম পত্রিকায় একটি  প্রতিবেদন প্রকাশিত হয়। এমন প্রেক্ষাপটে গত ১৩ ডিসেম্বর রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম কার্যালয় ভাঙচুর হয় এবং পরে পুলিশ গিয়ে সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানায় নিয়ে যায়।

পরবর্তীতে হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল  ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা করেন। সে মামলায় সংগ্রাম সম্পাদক আবুল আসাদ ছাড়াও পত্রিকাটির প্রধান প্রতিবেদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী এবং বার্তা সম্পাদক সাদাত হোসেনসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয়। এরপর মামলার ধারাবাহিতায় রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আবুল আসাদকে কারাগারে পাঠান  আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিনভার্চুয়াল হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় প্রাণ হারালেন সুমো কুস্তিগির

পরবর্তী

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন: কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের-মোদিকে আমন্ত্রণ

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন: কাদের

রাজধানীর বাসায় সাবেক ক্যাপ্টেনের গলিত লাশ

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT