ফেসবুকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে যেভাবে বিভিন্ন এলাকায় সুপরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালানো হচ্ছে এবিষয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ সত্ত্বেও আক্রমণকারীদের বিচার ও শাস্তি না হওয়ার প্রতিবাদে আগামীকাল সংবাদ সম্মেলনের আয়োজন করেছে একাত্তরেরর ঘাতক দালাল নির্মূল কমিটি।
রোববার বিকাল ৩ টায় সেগুনবাগিচার রিপোর্টাস ইউনিটি মিলানায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কী কারণে এ ধরণের সাম্প্র্রদায়িক সন্ত্রাস বারবার ঘটছে এবং সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা কেন নিশ্চিত করা যাচ্ছেনা এর প্রকৃত কারণ খুঁজে বের করতে তাদের অবস্থানের কথা সংবাদ সম্মেলনে জানানো হবে বলেেএক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সম্মেলনে বিভিন্ন এলাকয় ভিকটিম, তাদের আইনজীবী ও প্রতিনিধিসহ নির্মূল কমিটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ও উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উপস্থিত থাকবেন সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, উপদেষ্টা বিচারপতি শামসুল হুদা, বিচারপতি গোলাম রাব্বানী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক মুনতাসীর মামুন, বিচারপতি নিজামুল হক নাসিম, ব্যারিস্টার তুরিন আফরোজসহ অন্যান্যরা।








