চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংক্রমণ এড়াতে বইমেলার সময় কমলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনার সংক্রমণ এড়াতে আজ থেকে রাত আটটার পরিবর্তে অমর একুশে বইমেলা খোলা থাকবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন  বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা কবি পিয়াস মজিদ।

তিনি জানান, করোনার সংক্রমণ এড়াতে এখন থেকে সন্ধ্যা ৬টার পর আর বইমেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। তবে ভেতরে থাকা দর্শনার্থীদের জন্য সাড়ে ছয়টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। এছাড়া সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বইমেলা শুরু হবে দুপুর ৩টা থেকে। আর সরকারি ছুটির দিনে শুরু হবে সকাল ১১টা থেকে।

এরআগে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ১৮ দফা নির্দেশনার ভিত্তিতে অমর একুশে বইমেলার সময় এক ঘণ্টা কমানো হয়।

সোমবার অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জানান, রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সই করা প্রজ্ঞাপনে ১৮ দফা নির্দেশনার বিষয়ে জানানো হয়। সেখানে বলা হয়, পর্যটন/বিনোদন কেন্দ্র সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে। সব ধরনের জনসমাগম (সামাজিক/ রাজনৈতিক/ ধর্মীয়/ অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো।

Reneta

করোনা মহামারির কারণে এবার অমর একুশে বইমেলা’র ৩৭তম আসর ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হয় গত ১৮ মার্চ। এই মেলা চলার কথা ১৪ এপ্রিল পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত নয়’টা এবং অন্যান্য দিন বেলা তিন’টা থেকে রাত নয়’টা পর্যন্ত মেলা চলছিল। এখন সময় কমিয়ে সন্ধ্যা ছয়’টা পর্যন্ত করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবইমেলাবাংলা একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT