চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শ সংশোধনী: রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করলেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তার বাসভবনে নৈশভোজের একদিন পর সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাষ্ট্রপতিকে দলের অবস্থান জানাতে এসেছিলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষোড়শ সংশোধনী বিষয়ে দলের অবস্থান এর আগেই জানানো হয়েছে। সেই অবস্থান থেকে তা এবার রাষ্ট্রপতিকে জানানো হলো।’

এরপর তিনি (রাষ্ট্রপতি) কি করবেন সেটা তার এখতিয়ার বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী বলেন, “এটা তার এখতিয়ার।  তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটা পরে জানা যাবে।”

ওবায়দুল কাদের যখন বঙ্গভবনে যান, তখন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন রাষ্ট্রপতি। এ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

তবে তার (প্রধান বিচারপতি) সঙ্গে দেখা হয়নি বলে সাংবাদিকদের কাছে দাবি করেন ওবায়দুল কাদের।

Reneta

গত ১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের রায় পূর্ণাঙ্গ প্রকাশের পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক মন্ত্রীসহ অনেক নেতার সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি।

এরই মধ্যে শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তার বাসভবনে দেখা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার সঙ্গে নৈশভোজেও অংশ নেন ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপ্রধান বিচারপতিষোড়শ সংশোধনীষোড়শ সংশোধনী বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জেনেভা ডায়েরি ১ : এত এআইয়ের ভিড়ে আমি মানুষকে খুঁজছি

জুলাই ৯, ২০২৬

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT