চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শী হয়ে ফিরছেন আঁখি আলমগীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের গান মানেই নতুন কিছু! আগের সব রূপকে পেছনে ফেলে এবার সম্পূর্ণ নতুনভাবে নাচে-গানে ভরপুর গান নিয়ে আসছেন সুহাসিনী এ শিল্পী। আঁখির ভাষায়, থাকবে দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি চমক। এই চমক লুকিয়ে আছে নতুন গান ‘ল্যায়লা’তে।

নাচে গানে ভরপুর ‘ল্যায়লা’তে আঁখি আলমগীর যেন ফিরে গিয়েছেন তার সেই ষোড়শীতে! নিজে নেচেছেন, নাচিয়েছেন কলকাতার একটি ডান্সগ্রুপকে।

গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, অনেকদিন পর আমার নিজের একক গান নিয়ে আসছি। লম্বা বিরতি দিয়েছি বলেই পরিকল্পনা ও আয়োজন করে এই ভিডিওটি তৈরি করতে পেরেছি। তবে আমার অন্য গানগুলো থেকে ‘ল্যায়লা’ গানে আমার আবেদনটা একটু ভিন্নই। সম্পূর্ণ নতুন রূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকদের সামনে।

এ গান ও ভিডিও দুটিই শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। গানের সঙ্গে নাচ একটা বাড়তি পাওয়া। আমি সেটাই করেছি। ‘ল্যায়লা’ সম্পর্কে এমনটাই জানালেন আঁখি আলমগীর।

আঁখি আলমগীরের ‘ল্যায়লা’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস), পৃষ্ঠপোষকতায় প্রাণ আপ। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন অম্লান চক্রবর্তী। ভিডিও নির্মাণে কলকাতার টিভিওয়ালা মিডিয়া, পরিচালনা করেছেন রাহুল ঘোষ।

আগামী বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে আঁখির ‘ল্যায়লা’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখি আলমগীরধ্রুব মিউজিক স্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT