গত ৪ জুলাই থেকে শুরু হওয়া স্পেনের ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার সময় দেশজুড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। ষাঁড়ের গুঁতোয় ওই সাত জনের মৃত্যু হয়। তবে প্রতিযোগিতার কোর্টে নয়, তাদের মৃত্যু হয়েছে রাস্তায় চলাচলের সময়।
নিহতের মধ্যে ভ্যালাদোলিদ শহরের কাউন্সিলরও রয়েছেন। এছাড়া নাভারা, ভ্যালেন্সিয়া, মুরাসিয়া, তোলেদো, কাস্টেলন ও অ্যালিকান্তেতে এই ঘটনা ঘটে।
গত বছর প্রতিযোগিতার সময় স্পেনজুড়ে ৭ হাজার ২শ’র বেশি ষাঁড় ও এর পরিচালনাকারীর মৃত্যু হয় বলে জানায় ‘এল দারিদিও’ ওয়েবসাইট। স্পেনজুড়ে প্রতিবছর ২ হাজারের বেশি ষাড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে এর হার ধীরে ধীরে কমছে। দুর্ঘটনার কারণে কাতালোনিয়া ও ক্যানারি আইল্যান্ডস অঙ্গরাজ্যে এই প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছ
স্পেনের বিরোধী দল ষাঁড়ের লড়াই প্রতিযোগিতাকে বর্বর বলে উল্লেখ করেছে। তবে দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়সহ পুরো স্পেনে এখনো এই প্রতিযোগিতার বহু দর্শক রয়েছে।
‘এল পায়াস’ জানায়, ষাড়ের লড়াইকে দেশের ঐতিহ্যের অংশ হিসেবে ২০১৩ সালে স্পেনের পার্লামেন্ট একটি আইন পাস করেছে। তবে রাজ্যগুলো চাইলে এটি করতেও পারে, নাও পারে।
দুর্ঘটনা ঘটলেও ষাড়ের লড়াই স্পেনের অর্থনীতির জন্য ইতিবাচকই বটে। ‘এক্সটিমেডুরা বিশ্ববিদ্যালয়ের’ অর্থনীতির প্রভাষক জুয়ান মেদিনা জানান ২০১৩ সালে ষাড়ের লড়াই প্রতিযোগিতা থেকে স্পেনের অর্থনীতিতে ২শ ৮২ দশমিক ৪ মিলিয়ন ইউরো (৩১৩ মিলিয়ন ডলার) যোগ হয়েছে। আর সরকার আয়কর হিসাবে পায় ৫৯ মিলিয়ন ইউরো।







