চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষষ্ঠ দিনে ফার্স্ট লুক, ‘নোলক’ এ নতুন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ নোটিশ আলোচনার মাঝে প্রকাশ পেল শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘নোলক’ এর ফার্স্ট লুক। শুটিংয়ের ষষ্ঠ দিন সন্ধ্যায় চলচ্চিত্রটির অফিসিয়াল ফেসবুক পেজ এ ফার্স্ট লুক প্রকাশিত হয়। হেডলাইট জ্বালানো বাইকে স্টাইলিশ ভঙ্গিতে বুড়ো আঙ্গুল তুলে রঙ্গিন চশমা পড়া শাকিব খান এর ফার্স্ট লুক আলোচনায় উঠে এসেছে।

১ ডিসেম্বর থেকে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়। ছবির ষষ্ঠ দিনেই ২৫ তারিখ পর্যন্ত চলচ্চিত্রটির শুটিং চলবে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তার চার ছবির নায়িকা ববি। ষষ্ঠ দিনে ফার্স্ট লুক প্রকাশ অনেকটা তাড়াহুড়ো হয়ে গেল কিনা প্রশ্নে পরিচালক রাশেদ রাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, না আমরা শুরু থেকে যে আগ্রহ দেখেছি মানুষের চলচ্চিত্রটি নিয়ে তার প্রাথমিক কৌতূহল মেটানোর চেষ্টা করলাম। শুরু থেকে বলে আসছিলাম ভিন্ন শাকিব খানকে দেখবে দর্শক তার ঝলক প্রকাশ পেল। ফার্স্ট টিজারও আমরা দ্রুত প্রকাশ করব। আমাদের প্রস্তুতি গোছানো তাই কোন কিছুতে বাড়তি সময় লাগছেনা।

চলচ্চিত্রটিতে বাইক রেসের দৃশ্য আছে। এরকম দৃশ্য বাংলাদেশের চলচ্চিত্রে নতুন বলে জানান পরিচালক। ইতিমধ্যে বাইক রেসের দৃশ্য শুট হয়ে গেছে বলে জানান তিনি। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় চলচ্চিত্রটির জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোলকশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT