বিনোদন

‘ন ডরাই’ এর জন্য শ্রেষ্ঠ পরিচালক তানিম রহমান অংশু

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯

তানিম রহমান অংশু এর ছবি, সিনেমার পোস্টার ও সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তানিম রহমান অংশু এর ছবি ও সিনেমার পোস্টার।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৯ সালের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে যৌথভাবে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ এর সাথে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স এর প্রথম প্রযোজনা ‘ন ডরাই’। আর এই ছবির জন্যই শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন তানিম রহমান অংশু। 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়।

গত বছরের ২৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘ন ডরাই’ সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবিটি।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটিও অর্জন করেছেন তিনি।

চলতি বছর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেন। তারই ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম।

বিষয়:তানিম রহমান অংশু ন ডরাই স্টার সিনেপ্লেক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…