বিনোদন

‘আজ হতে পারতো আমাদের ১৭তম বিবাহ বার্ষিকী!’

বিবাহবার্ষিকীতে পরিবারের সদস্যদের সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পরিবারের বিবাহবার্ষিকী উদযাপনের ছবি, যেখানে পরিবারের সদস্যরা একসঙ্গে হাসিমুখে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৭ বছর আগের ২০ নভেম্বর পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিয়ে করেছিলেন সিনেমাটোগ্রাফার শিলাদিত্য মৌলিককে! তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলেও দিনটিকে স্মরণে রেখেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, বিয়ের দিনের ছবিসহ বিষয়টি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন তিনি।

শুক্রবার সকালে প্রাক্তন স্বামী শিলাদিত্য মৌলিকের সাথে বিয়ের দিনের ছবি শেয়ার করে শ্রীলেখা লেখেন, ‘আজ হতে পারতো আমাদের ১৭তম বিবাহ বার্ষিকী! হ্যান্ডসাম না আমার প্রাক্তন? তাইতো আর সেভাবে কাউকে মনে ধরলো না।’

তারকারা যখন বিয়ে, বিচ্ছেদ নিয়ে ঠোঁট চেপে থাকেন- তখন এরকম স্পর্শকাতর বিষয় নিয়েও প্রায়শই অকপট কথা বলতে দেখা যায় শ্রীলেখা মিত্রকে। প্রাক্তনকে ভুলে যাননি, এটাও জানাতে ভুলেননি শ্রীলেকা। বললেন, ‘মনে পড়ছে। মনে করছি। আজকের দিনেই তো ভালবেসে সাত পাক ঘুরেছিলাম। সবকিছুর পরেও সে আমার মেয়ের বাবা। তাকে ভুলি বা অস্বীকার করি কী করে?’

বিষয়টি নিয়ে কলকাতার সংবাদ মাধ্যমেও স্পষ্টভাষী শ্রীলেখা। তার আরও দাবি, দু’জন ভাল মানুষও চিরকাল এক ছাদের নীচে না-ই থাকতে পারেন। বন্ধুত্ব রয়েই যায়। তাই শিলাদিত্য-শ্রীলেখার মেয়ে ‘হ্যাপি চাইল্ড’। আমরা একে অন্যের বাড়ি যাই। কথা হয়। শুধু ছাদটুকু শেয়ার করি না, এই যা।

বিষয়:অভিনেত্রী কলকাতা নায়িকা বিবাহ বিয়ে শ্রীলেখা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…