চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না সাকিব, লিটন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:৩৩ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড থেকে: বিশ্বকাপ শেষ করেই ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। হজে যাবেন বলে মনস্থির করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিয়ের আনুষ্ঠানিকতা সারতে লিটন দাস ছুটি চেয়ে রেখেছিলেন বিশ্বকাপের আগেই। এই দুই ক্রিকেটারকে ছাড়াই শ্রীলঙ্কায় তিন ওয়ানডের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।

দলে ইনজুরি সমস্যাও প্রকট। মুশফিক, মাহমুদউল্লাহ, রুবেল লড়ছেন চোটের সঙ্গে। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। এমআরআই করানো হলে বোঝা যাবে অবস্থা।

বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে ২০ জুলাই। তার আগে সবাই ফিট হয়ে উঠতে পারবেন কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা থাকছেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সবাইকে না পেলে তরুণ খেলোয়াড়দের সুযোগ বাড়বে দলে।

শুক্রবার বেকেনহ্যামের কেন্ট কাউন্টি গ্রাউন্ডে ইন্টার-পার্লামেন্টারি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখেতে আসেন নাজমুল হাসান। এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

‘দলে ইনজুরি সমস্যা আছে। আমার জানামতে, মাশরাফী ইজ নট ফিট। মুশফিক, রিয়াদও ফিট না, হয়তবা রুবেলও ফিট না। যে সময় আছে এরমধ্যে দেখতে হবে তারা ফিট হয় কিনা। মাশরাফী ফিট না আমি সেটা জানি। এমআরআই করেনি এখনও। না করা পর্যন্ত বলতে পারছি না। সাকিব হজে যাবে সেজন্য ছুটি চেয়েছে। এই সিরিজ খেলবে না। লিটন দাস ওর বিয়ে সেজন্য ছুটি চেয়েছে আগেই। সাকিবেরটা বিশ্বকাপে এসে শুনলাম।’

শ্রীলঙ্কা সফর অনিশ্চিত হয়ে পড়েছিল দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনায়। এমন সময় সেটি চূড়ান্ত হল যখন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের বড় অংশই চোটে ভুগছেন। তবে ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে নতুনদের সুযোগ দেয়ার এটাই সেরা সময়, বলছেন বিসিবি সভাপতি।

‘২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের দিকে যদি তাকাই। সেদিকে চিন্তা করলে নতুন খেলোয়াড়দের সুযোগ পাওয়ার সেরা সময়। অনেক নতুন খেলোয়াড়রা সুযোগ পাবে। কারণ আমাদের আসল পরিকল্পনাই হচ্ছে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ টার্গেট করে আগানো।’

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কামাশরাফীলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকার বিরোধিতা করা আওয়ামী লীগ নেতাদের সময় ১৫ দিন

পরবর্তী

নাদালকে হারিয়ে ফাইনালে জোকোভিচের সঙ্গী ফেদেরার

পরবর্তী

নাদালকে হারিয়ে ফাইনালে জোকোভিচের সঙ্গী ফেদেরার

মৌলিক সুবিধা বঞ্চিত চরাঞ্চলের কোটি মানুষ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT