চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফর পেছালেও আশা ছাড়েনি বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের ধৈর্যের চরম পরীক্ষা নিচ্ছে শ্রীলঙ্কা। টাইগারদের লঙ্কা সফর হবে কিনা সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না আয়োজক দেশের বোর্ড (এসএলসি)। তারপরও ইতিবাচক বার্তা পাওয়ার আশায় অপেক্ষা করে যাচ্ছে বিসিবি।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আশাবাদী সোম অথবা মঙ্গলবার লঙ্কান বোর্ডের তরফ থেকে নতুন গাইডলাইন পাবে বিসিবি। ইতিবাচক বার্তা এলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তিন ম্যচের টেস্ট সিরিজ খেলতে মুমিনুল-মুশফিকরা যাবে লঙ্কা সফরে।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল ২৭ সেপ্টেম্বর। সফরকারী দলের জন্য স্বাগতিক দেশের কঠিন কোয়ারেন্টাইন গাইডলাইনের শিথিলতার সিদ্ধান্ত না হওয়ায় কারণে পিছিয়ে যাচ্ছে সফরটি।

শনিবার বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, নির্বাচক ও কয়েকজন পরিচালকের সঙ্গে সভা করেন আকরাম। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন: ‘আমরা বসেছিলাম শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনায়। প্রাথমিকভাবে আগামীকাল ফ্লাইট ছিল, কিন্তু যেহেতু যেতে পারছি না, কাজেই আমাদের পরিকল্পনা কী হবে তা নিয়ে নির্বাচক ও প্রধান নির্বাহীর সঙ্গে সভা করেছি।’

‘আমরা তিন দিনের বিরতি দিয়েছি ক্রিকেটারদের অনুশীলনে। তারপর আবার আমরা অনুশীলন চালাব। আশা করছি দুই-তিনদিনের মধ্যে উত্তরটা আসবে শ্রীলঙ্কা থেকে।’

‘আগে যা বলেছিল (এসএলসি) যে এটা ওদের নিয়ন্ত্রণে নেই। যেহেতু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকালও ভেবেছিল ওরা গাইডলাইন পাবে। এখন ওরা আশা করছে দুই-তিন দিনের মধ্যে জানাবে। ওরা ইতিবাচক আছে। আজ, কাল তো বন্ধ ওদের। হয়ত সোম বা মঙ্গলবার একটা কিছু পাওয়া যাবে’, বলেন আকরাম।

Reneta

এসএলসি বাংলাদেশের জন্য নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে কোয়ারেন্টাইনে ছাড় অনুমোদন করে নিলেও সেটি দেশটির কোভিড-১৯ টাস্কফোর্সে গিয়ে আটকে যাওয়াতেই অপেক্ষা দীর্ঘ হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT