তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আগামী বৃহস্পতিবার কলম্বোর উদ্দেশে দেশ ছাড়বে নতুন প্রজন্মের টাইগার ক্রিকেটাররা।
মঙ্গলবার সিরিজের সূচি ও স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ফরম্যাটের জন্য ১৬ ক্রিকেটার নিয়ে সাজানো হয়েছে দল।
২৪, ২৬ ও ২৮ নভেম্বর হবে তিনটি ৫০ ওভারের ম্যাচ। ১ ডিসেম্বর শুরু প্রথম তিন দিনের ম্যাচ। পরেরটি শুরু ৬ ডিসেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদ্রিত ঘোষ, আহসানুল হক মাসুম, রাকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান, আতিকুর রহমান আকাশ, আল-আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির চৌধুরী, ইমরান হোসেন, আল রাফি, সৌরভ কর্মকার।








