চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরে টেস্টের সঙ্গে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন টেস্টের সিরিজ খেলার কথা ছিল আগেই, সঙ্গে বাড়তি তিনটি টি-টুয়েন্টি জুড়ে দিয়ে আগামী অক্টোবরে নিজ মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের কথা ভাবছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

যদিও অনেককিছু নির্ভর করছে শ্রীলঙ্কা সরকারের সিদ্ধান্তের উপর। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে অক্টোবরের মাঝামাঝি সিরিজটি খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানাবে এসএলসি।

দুদলের টেস্ট সিরিজের আসল সূচি নির্ধারিত ছিল জুলাই-আগস্টে। করোনা মহামারীর কারণে তা পিছিয়েছে। সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইচ্ছা তিন টেস্টের সঙ্গে প্রয়োজনমত টি-টুয়েন্টি ম্যাচ খেলার। তবে লঙ্কান বোর্ড চাইছে একটি টেস্ট কমিয়ে তিনটি টি-টুয়েন্টি আয়োজন করতে। এসএলসির ভাইস-প্রেসিডেন্ট মোহন ডি সিলভা ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন যে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ হচ্ছেই।

বিসিবির ক্রিকেট অপারেশানের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সফর চূড়ান্ত হলে ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পথে উড়াল দেবে বাংলাদেশ দল। আগামী সপ্তাহের মধ্যেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। তবে টি-টুয়েন্টি সিরিজের বিষয়টি নিশ্চিত করতে পারেননি টাইগারদের সাবেক অধিনায়ক।

জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারে বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলও। প্রস্তুতি ম্যাচের জন্য শ্রীলঙ্কা দল দিতে না পারার অপারগতায় হাই-পারফরম্যান্স দলের বিপক্ষে প্রস্তুতি সারবেন তামিম-মুশফিকরা। জুলাই মাসে হাই-পারফরম্যান্স দলেরও লঙ্কা সফরের কথা থাকলে করোনায় সেটা পিছিয়ে গেছে। জাতীয় দলের পাশাপাশি তাদের সিরিজ হবে কিনা সেটি নিশ্চিত নয়।

মূলত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর দুদলের জন্য এটাই হবে প্রথম আন্তর্জাতিক সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT