চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরেই সাকিবকে চান বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৪ অক্টোবর। সব ঠিক থাকলে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা উঠে যাবে ২৯ অক্টোবর। অর্থাৎ সিরিজের দ্বিতীয় টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ তৈরি হয়ে যাবে টাইগার অলরাউন্ডারের।

এমন অবস্থায় শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতিবাচক কথাই শুনিয়েছেন সংবাদমাধ্যমকে। নিষেধাজ্ঞা উঠে গেলেই এ অলরাউন্ডারকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের আশা করেন নাজমুল।

‘সাকিবের সঙ্গে কী কথা হলো সেটা বলব না। এটুকু বলব যে যখনই যেদিন নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে আমাদের সঙ্গে খেলতে পারবে। এ ব্যপাারে কোনো সন্দেহ নেই। আমরা অধীর আগ্রহে বসে আছি সাকিব কবে দেশে আসবে। কিন্তু এটির সঙ্গে ফিটনেস, প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। সেজন্য সাকিব নিজের মতো অনুশীলন করবে।’

‘এখন তো আমাদের সঙ্গে করতে পারছে না, নিষেধাজ্ঞা আছে বিসিবির অধীনে কারো সাথে করতে পারবে না। সেজন্য সে বিকল্প চিন্তাও করেছে, আমার সঙ্গে কথা বলেছে। এ মাসের শেষেই চলে আসবে। অনুশীলন করবে। আশা করছি সব ঠিক থাকবে ও ফিট থাকবে। আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে ও খেলতে পারবে, যদি সব ঠিক থাকে।’

জুয়াড়ির কাছ থেকে তিন দফায় ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের অক্টোবরে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব, যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। সব শর্ত মেনে চললে ২৯ অক্টোবরে পরই সাকিবের মাঠে নামার অনুমতি মেলার কথা আইসিসির তরফ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি সভাপতিলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT