চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় পর্যটন শিল্পে ধস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় ইস্টার সানডে’র অনুষ্ঠানে একাধিক গির্জা ও হোটেলে ভয়াবহ হামলার ঘটনার পর দেশটির পর্যটন শিল্পে বিপর্যয় ঘটেছে।

এমনকি শ্রীলঙ্কার হোটেল, বীচ, খাবারের দোকানগুলোতে বিদেশি পর্যটকের সংখ্যা এখন প্রায় শূন্যের কোটায়।

হামলার আগে শ্রীলঙ্কা ২০১৯ সালের পর্যটকদের আগমনের দিক দিয়ে র্শীষ কয়েকটি দেশের মধ্যে ছিলো। ভয়াবহ ওই হামলার ঘটনার পর দেশটির বিলাস বহুল হোটেলগুলো থেকে বিদেশি পর্যটকরা পালাতে শুরু করেন।

আবার যাদের আগামী দুয়েক মাসের মধ্যে আসার কথা ছিল, আগে থেকেই যাদের হোটেলগুলোতে বুকিং ছিলো তারা তা বাতিল করে দিয়েছে। ফলে উপকূলের নিকটবর্তী হোটেলগুলোর ৮৫-৯০ শতাংশ খালি পড়ে থাকছে। উপকূলের রেস্টুরেন্ট ও মার্কেটগুলো প্রায় খালি থাকছে। ফলে এসব ব্যবসার ওপর যারা নির্ভরশীল ছিলেন তারা প্রায় অর্থাভাবে দিন যাপন করছেন।

২১ এপ্রিলের ওই ভয়াবহ হামলা শুধু প্রাণই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের জীবিকাও। কিছু পর্যটকের দেখা মিলছে দেশটির দক্ষিণের হিককডুওয়া সৈকতে।

হিককডুওয়া বীচ হোটেলের এক্সিকিউটিভ সানজাওয়ানি বলেন, এই বীচে মাত্র কয়েকটি হোটেল খোলা আছে। আজকে আমাদের প্রায় ৫০টি রুম ফাঁকা রয়েছে। এটা একটা বিপর্যয়, ওই হামলার পর থেকে আমাদের প্রায় ৫.৫ মিলিয়ন রুপি লোকসান হয়েছে। ফলে হোটেল কোম্পানি হোটেলের অর্ধেক কর্মচারিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে।

তবে ইউক্রেনিয়ান এক ক্রীড়া প্রশিক্ষক এই বীচে ঘুরতে এসে অ্যালেক্সি কোচাইয়েনো এক নোটে লিখেন, বোমা হামলা যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এটা নিয়ে আমি উদ্বিগ্ন নই। শ্রীলঙ্কা খুব সুন্দর জায়গা, এটা আমার প্রথম আসা। আমি আমার বন্ধুদের ঘুরতে আসার আহ্বান জানাই।

২১ এপ্রিল সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। এ ঘটনায় আহত হন ৫শ’রও বেশি। যাদের মধ্যে ৪০ জন বিদেশিও ছিলেন।

ট্যাগ: শ্রীলঙ্কায় ইস্টার সানডেশ্রীলঙ্কায় হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনে বিরত থাকতে অনুরোধ

পরবর্তী

শুভ ট্র্যাজেডি!

পরবর্তী

শুভ ট্র্যাজেডি!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুঁই টানার জন্য হাতি ভাড়া’

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT