চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার শোকে আমরাও মুহ্যমান

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৪১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A
শ্রীলঙ্কা-ইস্টার সানডে-বোমা হামলা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার শোক ভুলতে না ভুলতেই আবারও ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা। এবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আত্মঘাতী সিরিজ বোমা হামলা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সেখানে ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি হোটেলে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত দুই শতাধিক ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪শ’রও বেশি।

উদ্ধারকারীরা জানিয়েছেন, কলম্বোর সেইন্ট অ্যানথনি’স উপাসনালয়ে রোববার সকালে প্রার্থনার অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের পর সেখান থেকে অর্ধশতাধিক মানুষকে কলম্বোর প্রধান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আমরা বরাবরের মতো বলতে চাই, যার বা যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ববোধ আছে তারা কখনোই এভাবে মানুষ খুন করতে পারে না। আর ধর্মীয় প্রার্থনার স্থান যেখানে সবার অনুভূতির জায়গা, সেখানে তো কোনোভাবেই এমন সন্ত্রাসী হামলার ঘটনা কল্পনাও করা যায় না। অথচ এমন পবিত্র স্থানে আমরা পরপর দু’টো দুঃখজনক ঘটনা ঘটতে দেখলাম।

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, পুরো পৃথিবীতে মনুষ্যত্বহীনতা দিন দিন কোন পর্যায়ে গিয়ে ঠেকছে? কেন মানুষে মানুষে এত ভেদাভেদ এবং হানাহানি? আর কেনইবা সন্ত্রাসী গোষ্ঠির টার্গেটে পরিণত হচ্ছে নিরপরাধ সাধারণ মানুষ? আমরা মনে করি, নতুন করে এসব প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে।

একইসঙ্গে আমরা আশা করি, কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার না করলেও শ্রীলঙ্কার সরকার খুব দ্রুত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সক্ষম হবে।

Reneta

বাংলাদেশ এমন অনাকাঙ্খিত ঘটনায় ইতোমধ্যেই নিন্দা জানিয়েছে। আমরা মনে করি, এই সমস্যা শুধু শ্রীলঙ্কারই নয়। বরং এমন সন্ত্রাসবাদ দ্রুত ছড়িয়ে পড়ার আগেই এর বিরুদ্ধে এই অঞ্চলের সব দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে। শ্রীলঙ্কার এই দুর্দিনে বাংলাদেশসহ অন্য প্রতিবেশিরাও পাশে দাঁড়াবে বলে আমাদের আশাবাদ।

কলম্বোর এই আত্মঘাতী সিরিজ বোমা হামলায় নিহত এবং আহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলাশ্রীলঙ্কাসম্পাদকীয়সিরিজ বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT