ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নেই রাহানে-পূজারা

বাংলাদেশের দুই ক্রিকেটার মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশি দুই ক্রিকেটার মাঠে প্রস্তুত, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ঘরের মাঠের সেই সিরিজকে সামনে রেখে শনিবার ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ব্যাটার চেতশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে।

ওয়ানডে ও টি-টুয়েন্টির পর টেস্টের নেতৃত্বও পেয়েছেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের দায়িত্ব পড়েছে ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহর কাঁধে। দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তবে থাকছেন না পেসার ইশান্ত শর্মা ও উইকেটকিপার রিদ্ধিমান সাহা।

ইনজুরির পরে আবারও দলে ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়া প্রথমবারের মতো ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার সৌরভ কুমার।

স্কোয়াড থেকে বাদ পড়া ক্রিকেটারদের রঞ্জি ট্রফির দিকে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন বিসিসিআইয়ের সিলেকশন কমিটির চেয়ারম্যান চেতন শর্মা।

ভারতের টেস্ট স্কোয়াড
রহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, প্রিয়াঙ্ক পঞ্চল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, রিশভ পান্ট, কে এস ভারত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মেদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার।

আগামী ৪ মার্চ মহালিতে প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ১২ মার্চ চিন্বাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে রোহিত শর্মার দল।

বিষয়:অশ্বিন চেতন পূজারা বিসিসিআই ভারত-শ্রীলঙ্কা সিরিজ রাহানে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…