ক্রিকেট

বাংলাদেশ, ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশ, ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

লাসিথ মালিঙ্গা নেই, সেটা জানা গিয়েছিল গতকাল। তার পরিবর্তে পেস আক্রমণ শক্তিশালী করতে নিধাস ট্রফির জন্য ১৫ সদস্যের দলে নুয়ান প্রদীপ এবং দুশমন্ত চামিরাকে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকরা।

মঙ্গলবার ২০ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। একদিন বাদে সেখান থেকে পাঁচজনকে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে নিধাস ট্রফি আয়োজন করছে দেশটির বোর্ড। ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে। চলবে ১৮ তারিখ পর্যন্ত।

এই সিরিজের জন্য বাংলাদেশ, ভারত ইতিমধ্যে দল ঘোষণা করেছে। নিজেদের ঘরোয়া লিগের জন্য শ্রীলঙ্কা একটু দেরিতে দল ঘোষণা করল।

চন্ডিকা হাথুরুসিংহে মূলত সামনের বিশ্বকাপে চোখ রেখে দল গড়েছেন। এজন্য পেসারদের দিকে বিশেষ নজর দিচ্ছেন।

ঘোষিত দলে চমক বিশেষ কিছু নেই। বাদ পড়েছেন নিরোশান ডিকেভেল্লা। ইনজুরিতে পড়া অ্যাঞ্জেলো ম্যাথুজের অনুপস্থিতিতে নেতৃত্ব দিবেন দিনেশ চান্দিমাল। ডিকেভেল্লা বাদ পড়ায় কুশলা পেরেরা উইকেটের পেছনে দাঁড়াবেন।

চান্দিমালের সহকারী করা হয়েছে সুরঙ্গা লাকমালকে।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা, কুশল জেনিথ পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, সুরঙ্গা লাকমাল, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, ধনঞ্জয়া ডি সিলভা।

বিষয়:নিধাস ট্রফি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…