চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার আরেক আতাপাত্তুর ব্যাটে রেকর্ড ভাঙা ১৭৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
স্পোর্টস
A A
ঝড় তোলার পথে চামারি আতাপাত্তু

ঝড় তোলার পথে চামারি আতাপাত্তু

মারভান আতাপাত্তুর নতুন করে ব্যাট হাতে নেমে পড়ার সুযোগ সেই। এক সময়কার শ্রীলঙ্কান ব্যাটিং ভরসা ব্যাট-প্যাড তুলে রেখেছেন অনেক আগেই। তবে আরেক আতাপাত্তুকে পেয়ে গেছে লঙ্কানরা। তিনি দেশটির নারী ক্রিকেট দলের চামারি আতাপাত্তু। যার অপরাজিত ১৭৮ রানের রেকর্ড গড়া ইনিংসে বৃহস্পতিবার মেয়েদের বিশ্বকাপে আড়াইশ পেরোনো সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা।

ব্রিস্টলে অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা। যার ১৭৮-ই এসেছে আতাপাত্তুর ব্যাটে। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহটি সেখানে সিরিবর্ধনের ২৪ রান।

২৭ বছর বয়সী বাঁহাতি আতাপাত্তু ইনিংসটি সাজিয়েছেন ১৪৩ বলে। যাতে ২২টি চারের সঙ্গে আছে ৬টি ছয়ের মার। প্রথম ফিফটিতে পৌঁছাতে ৬১ বল খেলেছেন, যাতে ছিল ৮টি চার। আর ১০৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে শতক। মেয়েদের ওয়ানডে ক্রিকেটেই যেটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ড।

মেয়েদের সর্বোচ্চ ব্যক্তিগত ওয়ানডে ইনিংসটি অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্কের। ১৯৯৭ বিশ্বকাপে মুম্বাইয়ে ডেনমার্কের বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন তিনি। ভারতীয় দীপ্তি শর্মার ১৮৮ দ্বিতীয় সর্বোচ্চ। চলতি বছরের শুরুর দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন দীপ্তি।

ঝোড়ো ইনিংসের পথে চামারি আতাপাত্তু

ইনিংসের চতুর্থ বলেই ক্রিজে এসেছিলেন। ওয়ানডাউনে নেমে খেলা সেই ইনিংসটি দিয়েই ৩৫ বছরের একটি রেকর্ডও ভেঙেছেন আতাপাত্তু। মেয়েদের ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত রানের শতাংশে এখন সবার ওপরে তার অপরাজিত সেঞ্চুরিটি। অর্থাৎ এক ইনিংসে একজনের অবদান ও বাকিদের অবদানের এই অনুপাত এর আগে দেখেনি নারী ওয়ানডে ক্রিকেট।

লঙ্কানদের সংগ্রহের ৬৯.২৬ শতাংশ রান এসে আতাপাত্তুর ব্যাটে। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের লিনি থমাসের, ৬১.৯৪ শতাংশ। ১৯৮২ সালের সেই ম্যাচে ৭০ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ তারকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চামারি আতাপাত্তুশ্রীলঙ্কান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT